Yemen Missile Strike: ইয়েমেনের রাষ্ট্রপতি ভবনে হুথি হামলা; অল্পের জন্য প্রাণরক্ষা প্রধানমন্ত্রীর, নিহত ৫, আহত আরও ১৬

Buildings stand in the city of Taiz, Yemen, October 15, 2026
Buildings stand in the city of Taiz, Yemen, October 15, 2026

 

আদেন (ইয়েমেন)/ রিয়াধ (সৌদি আরব), ১৬ অক্টোবর : ইরান সমর্থিত জঙ্গি গোষ্ঠী হুথির পক্ষ থেকে বৃহস্পতিবার ইয়েমেনের আদেনের আল-মাশিক রাষ্ট্রপতি ভবনকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এই হামলায় ৫ জন নিহত এবং ১৬ জন আহত হয়েছেন। ইয়েমেনের স্বাস্থ্যমন্ত্রী কাসেম মোহাম্মদ বুহাইবেহ এই তথ্য নিশ্চিত করেছেন। বর্তমানে দেশটিতে হুথির সঙ্গে সরকারের নিরাপত্তা বাহিনীর মধ্যে তুমুল সংঘর্ষ চলছে। ইয়েমেন সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে আদেনের আল-মাশিক রাষ্ট্রপতি ভবনে হুথির ছোঁড়া ক্ষেপণাস্ত্র হামলায় প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যরা অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন।

সৌদি আরব হুথির বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ এনেছে। তারা অভিযোগ করেছে যে হুথি বিদ্রোহীরা মুসলমানদের পবিত্র স্থান এবং তীর্থযাত্রীদের বিপদের মুখে ফেলছে। এদিকে সৌদি আরবে অবস্থিত মার্কিন দূতাবাস সৌদি বিমানবন্দরগুলোতে সম্ভাব্য হামলার আশঙ্কায় সতর্কতা জারি করেছে এবং নিজেদের কর্মীদের যাতায়াতের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। এরই মধ্যে, ইয়েমেনের তাইজের ধি আল-বারিহ এবং জাবায় হুথির ঘাঁটিগুলোকে লক্ষ্য করে দুটি বিমান হামলা চালানো হয়েছে।

শেয়ার করুন:

You might also like!