Breaking News
 
President Murmu to meet I.N.D.I.A. bloc leaders: জ্ঞানেশের পদত্যাগের দাবিতে একজোট ইন্ডিয়া, রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে মমতা-রাহুলরা Appointment Letter for an Athlete: খেলার মাঠে সাফল্যের স্বীকৃতি, ৭৮ পদকজয়ী ক্রীড়াবিদকে সরকারি চাকরির পথে রাজ্য সরকার SSC Case: ২৬ হাজার নিয়োগে ফের আইনি জট, এসএসসি-র নয়া বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে হাই কোর্টে মামলা Delhi Braces For CJP Protest: জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে বিক্ষোভ, ২৬ হাজার পুলিশ-আধাসেনায় ঘেরা দিল্লি, বাতিল রাজধানী এক্সপ্রেস CM Suvendu Adhikari: ‘দিমাগি নকশাল’দের বিরুদ্ধে সরব শুভেন্দু, বিকাশের পোস্ট ঘিরে সনাতন বিতর্কে নতুন উত্তাপ Mamata Banerjee: দিল্লি রওনার আগে ‘ছাপ্পা ভোট’ ইস্যুতে বিস্ফোরক মমতা, তোপ বিজেপি ও নির্বাচন কমিশনকে

 

International

45 minutes ago

Kathmandu Gold Smuggling: কাঠমান্ডুতে ২০ কেজির বেশি সোনা উদ্ধার, গ্রেফতার চিনের তিন নাগরিক

Three Chinese Nationals Arrested with 21kg Gold
Three Chinese Nationals Arrested with 21kg Gold

 

কাঠমান্ডু, ৯ অক্টোবর : নেপাল পুলিশ কাঠমান্ডুর বুধানীলকণ্ঠ এলাকা থেকে ২০ কেজিরও বেশি সোনা উদ্ধার করেছে। উপত্যকা অপরাধ তদন্ত কার্যালয় থেকে পাঠানো পুলিশের বিশেষ দল গোপন তথ্যের ভিত্তিতে এই অভিযান চালায়। তাতেই উদ্ধার হয়েছে সোনা| এর পাশাপাশি চিনের ৩ জন নাগরিককেও হেফাজতে নেওয়া হয়েছে।

শুক্রবার পুলিশ সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া সোনার মধ্যে ১১ কেজি সোনা প্রক্রিয়াজাত অবস্থায় পাওয়া গেছে| অন্যদিকে, ১০ কেজির বেশি সোনা প্রক্রিয়াজাতকরণের জন্য প্রস্তুত রাখা হয়েছিল। পুলিশ জানিয়েছে, এই ঘটনার বিস্তারিত তদন্ত চলছে| এই বিপুল পরিমাণ সোনা পাচারের সঙ্গে আর কারা যুক্ত, তা খতিয়ে দেখা হচ্ছে। আপাতত উদ্ধার হওয়া ওই সোনা বাজেয়াপ্ত করা হয়েছে| ধৃত চিনের ৩ জন নাগরিককেও পুলিশি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

You might also like!