Suvendu Adhikari | দুর্গাপুরে ক্যান্সার হাসপাতালের কাজের সূচনা, আরও ৪ মেডিক্যাল কলেজ গড়ার ঘোষণা মুখ্যমন্ত্রীর

Suvendu Adhikari
Suvendu Adhikari

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক  |  রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামোকে আরও উন্নত ও আধুনিক করে তোলার লক্ষ্যে বড় পদক্ষেপের বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অন্ডালে একটি বেসরকারি ক্যানসার হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত হয়ে রাজ্যের চিকিৎসা পরিষেবার সম্প্রসারণের প্রতিশ্রুতি দেন তিনি | এদিনের অনুষ্ঠানে ডক্টর সত্যজিৎ বসু ও তাঁর গোটা টিমকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানোর পাশাপাশি স্বামী বিবেকানন্দের বাণী স্মরণ করে জনসেবার ওপর জোর দেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, দুর্গাপুরের এই উদ্যোগ পশ্চিমবঙ্গ তথা পশ্চিমাঞ্চলের স্বাস্থ্য ক্ষেত্রে একটি বড় মাইলফলক, যেখানে আধুনিক চিকিৎসার পাশাপাশি সেবাপরায়ণতাও যুক্ত হয়েছে।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামকৃষ্ণ মঠ ও মিশনের স্বামী সোমাত্মানন্দজি মহারাজ, স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়, শিল্পমন্ত্রী তাপস রায়-সহ অন্যান্য মন্ত্রী এবং সাংসদরা। এছড়াও ছিলেন সরকারি আধিকারিকরা। শুভেন্দু জানান, আগামী দিনে পশ্চিম বর্ধমান জেলায় সরকারি ও বেসরকারি, উভয় ক্ষেত্রেই স্বাস্থ্য পরিকাঠামোর উন্নয়নে জোর দেওয়া হবে। বাজেটে ঘোষিত মেডিকেল কলেজ এবং কেন্দ্রীয় প্রকল্পের প্রসঙ্গও উঠে আসে তাঁর বক্তব্যে।

পালাবদলের পরই স্বাস্থ্য পরিষেবাকে ঢেলে সাজানোর কাজ শুরু করেছে সরকার। উদ্দেশ্য একটাই, আমজনতা যেন অল্প খরচে সঠিক চিকিৎসা পান।  ইতিমধ্যেই নিউটাউনে হাসপাতাল তৈরি শুরু করেছে আদানিরা। যেখানে দরিদ্রদের জন্য বিনামূল্যে রাখা হচ্ছে ১০০০ বেড। শুক্রবার অন্ডালে বেসরকারি ক্যানসার হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন হল। তৈরি হবে ৫০০ শয্যার হাসপাতাল। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।  সেই মঞ্চ থেকেই আমজনতার চিকিৎসার লক্ষ্যে কী কী করা হয়েছে, আগামীতে কী পরিকল্পনা রয়েছে, তা তুলে ধরলেন। এদিন শুভেন্দু বলেন,  “রাজ্যের সাড়ে ৮ কোটি মানুষকে পাঁচলাখ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসা দেওয়া হচ্ছে। এর মধ্যে সাড়ে ৬ কোটি আয়ুষ্মান ভারতের আওতায়। বাকি যারা এই স্কিমের মধ্যে আসছেন না, তাঁদের জন্য মুখ্যমন্ত্রী হেলথ স্কিম।” তিনি আরও বলেন, ক্যানসার-সহ দূরারোগ্য রোগের দামি ওষুধ কিনতে গিয়ে নাভিশ্বাস ওঠে নিম্ন ও মধ্যবিত্তদের। সেই কারণেই ওষুধ সস্তায় দিতে খোলা হবে অমৃত মেডিসিন সেন্টার। সমস্ত হাসপাতালে এই স্টোর করা হবে।

ওষুধের খরচ কমানোর বিষয়েও বড় ঘোষণা করেন শুভেন্দু অধিকারী। তিনি জানান, রাজ্যে ৪৬৭টি প্রধানমন্ত্রী জন ঔষধি কেন্দ্র গড়ার কাজ চলছে, যার টেন্ডার প্রক্রিয়া হয়ে গিয়েছে এবং মার্চ মাসের মধ্যে কাজ অনেকটাই এগিয়ে নেওয়া যাবে। পাশাপাশি ক্যান্সারের মতো দুরারোগ্য ব্যাধি ও দামি ওষুধের ক্ষেত্রে ৫০ থেকে ৬০ শতাংশ ভর্তুকিতে ওষুধ দেওয়ার জন্য জেলা, মহকুমা, রাজ্য হাসপাতাল ও মেডিকেল কলেজগুলোতে ১০০টি অমৃত সেন্টার চালু করা হচ্ছে। এ ছাড়া সরকারি হাসপাতালে রোগীদের তিন বেলার খাবারের দৈনিক খরচ আগের ৫৬ টাকা ৪০ পয়সা থেকে বাড়িয়ে প্রায় ১১০ টাকা করা হয়েছে বলে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী।

নিউটাউনে আদানি গ্রুপের প্রস্তাবিত হাসপাতালের প্রসঙ্গও টেনে আনেন তিনি। শুভেন্দুর বক্তব্য অনুযায়ী, ৩০ হাজার কোটি টাকার ইনসেন্টিভের দাবি না মেনে এক হাজার শয্যার পরিবর্তে দুই হাজার শয্যার আন্তর্জাতিক মানের হাসপাতাল করার শর্ত দেওয়া হয়। এর মধ্যে এক হাজার শয্যা বাণিজ্যিক এবং এক হাজার শয্যা গরিব মানুষের জন্য বিনামূল্যে রাখার কথা বলা হয় এবং তাতে সম্মতি মেলে।

সবশেষে পশ্চিম বর্ধমান ও দুর্গাপুর-অন্ডাল এলাকার দূষণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। ক্যান্সারসহ নানা রোগের পেছনে দূষণের প্রভাবের কথা উল্লেখ করে তিনি প্রচুর গাছ লাগানো এবং দুর্গাপুর ও মেজিয়ার স্টিল প্ল্যান্টগুলোতে আধুনিক দূষণ নিয়ন্ত্রণ যন্ত্র বসানোর ওপর জোর দেন। পাশাপাশি এই নতুন ক্যান্সার হাসপাতালের কাজ ৩৬ মাসের বদলে দ্রুত শেষ করার অনুরোধ জানিয়ে প্রশাসনিকভাবে সব রকম সাহায্যের আশ্বাস দেন শুভেন্দু অধিকারী।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…