VB G RAM G | চাকরি নিয়ে আর অনিশ্চয়তা নয়! জিরামজি কর্মীদের বেতনবৃদ্ধি ও ৬০ বছর পর্যন্ত কাজের সুযোগ

VB G RAM G
VB G RAM G

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক  | জিরামজি প্রকল্পের অধীনে কর্মরত চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড়সড় সুখবর দিল রাজ্য সরকার। মাসিক বেতন বৃদ্ধির পাশাপাশি তাঁদের জন্য একাধিক নতুন সুযোগ-সুবিধার কথাও ঘোষণা করা হয়েছে। নতুন এই সিদ্ধান্তে কর্মীদের আর্থিক সুরক্ষা ও কর্মক্ষেত্রে সুযোগ-সুবিধা আরও বাড়বে বলে মনে করা হচ্ছে। রাজ্য সরকারের তরফে জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ১ নভেম্বর থেকেই নতুন নিয়ম কার্যকর হয়েছে। বেতনবৃদ্ধি থেকে শুরু করে চাকরির সুরক্ষা এবং ছুটির সুবিধা—কী কী পরিবর্তন আনা হল কর্মীদের জন্য? জেনে নিন বিস্তারিত।

বিজ্ঞপ্তি অনুয়ায়ী, বর্তমান মাসিক বেতন ও কাজের মেয়াদের ভিত্তিতে কর্মীদের বেতন মাসে ৬ হাজার থেকে ৮ হাজার পর্যন্ত বাড়ানো হল। সে সব কর্মীদের মাসিক বেতন ২৫ হাজার টাকা পর্যন্ত, তাঁদের কাজের অভিজ্ঞতা ১০ বছরের কম হলে তাঁরা মাসে ৬ হাজার টাকা। তবে ১০ বছরের বেশি অভিজ্ঞতা যাঁদের তাঁদের মাসে ৭ হাজার টাকা পারিশ্রমিক বাড়ানো হচ্ছে। অন্যদিকে, যাঁদের বর্তমান মাসিক বেতন ২৫ হাজার থেকে ৪৫ হাজারের মধ্যে, তাঁদের ক্ষেত্রে ১০ বছর কম অভিজ্ঞতাসম্পন্নদের মাসে ৭ হাজার টাকা, ১০ বছরের বেশি অভিজ্ঞতা থাকলে মাসে ৮ হাজার টাকা পারিশ্রমিক বাড়ছে।

শুধু মাসিক বেতন বৃদ্ধিতেই থেমে থাকেনি সরকার। বার্ষিক ইনক্রিমেন্টের ব্যবস্থাও করা হয়েছে জিরাম জি প্রকল্পের কর্মীদের জন্য। সরকারের ঘোষণা অনুযায়ী, ২০২৭ সালের ১ জুলাই থেকে প্রতিবছর ১ জুলাই কর্মীদের মাসিক পারিশ্রমিক ৩ শতাংশ করে বাড়ানো হবে। পাশপাশি, এই প্রকল্পের আওতায় যে সব কর্মীরা অন্তত ১০ বছর কাজ করেছেন, তাঁদের ৬০ বছর বয়স পর্যন্ত চাকরি সুরক্ষিত থাকবে। জিরামজি প্রকল্পে কর্মরত কর্মীদের ছুটির ক্ষেত্রে কার্পণ্য করেনি সরকার। নতুন ঘোষণা অনুযায়ী, যোগ্য কর্মীরা বছরে ৩০ দিন ছুটি ও ১০ দিনের মেডিক্যাল লিভ পাবেন। এছাড়াও মহিলা কর্মীরা ১৮০ দিনের মাতৃত্বকালীন ছুটি পাবেন। অন্যান্য ক্ষেত্রে ৪২ দিনের ছুটি বন্দোবস্ত রাখা হয়েছে। এই প্রকল্পে চুক্তিভিত্তিক কর্মীরা এই সুবিধা পেলেও চুক্তিভিত্তিক জুনিয়র ইঞ্জিনিয়ার এবং অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়াররা এই সুবিধার বাইরে থাকবেন। সমস্ত যোগ্য কর্মীদের কাছে সরকারি সুযোগ-সুবিধা পৌঁছে দিতে জেলাশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে নবান্নের তরফে।।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…