Suvendu Adhikari | মুখ্যমন্ত্রী শুভেন্দুর বিরুদ্ধে আর মামলা নয়! প্রত্যাহারের সিদ্ধান্ত রাজ্যের

Suvendu Adhikari
Suvendu Adhikari

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক  |  চার বছরের দীর্ঘ আইনি টানাপোড়েনের অবসান। ২০২২ সালে হাওড়ার সাঁকরাইল থানায় রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে দায়ের হওয়া একটি পুরনো মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। শুক্রবার কলকাতা হাই কোর্টে রাজ্যের পক্ষ থেকে মামলা প্রত্যাহার সংক্রান্ত চূড়ান্ত রিপোর্ট জমা দেওয়া হয়। সেই রিপোর্টের ভিত্তিতে বিচারপতি চৈতালি চট্টোপাধ্যায় দাস মামলাটির নিষ্পত্তি করেন। আদালতের এই নির্দেশের ফলে দীর্ঘদিন ধরে চলা আইনি জটিলতার অবসান ঘটল।

আদালত সূত্রে জানা গিয়েছে, ২০২২ সালে হাওড়ার সাঁকরাইল থানায় শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে একটি এফআইআর দায়ের হয়েছিল। সেই এফআইআর-কে কেন্দ্র করে দীর্ঘদিন ধরেই আইনি লড়াই চলছিল। পরবর্তীতে ২০২৫ সালে ওই এফআইআর খারিজের আবেদন জানিয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন তিনি। সেই সময় মামলার শুনানি শেষে কলকাতা হাই কোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত তাঁকে অন্তর্বর্তীকালীন আইনি রক্ষাকবচ দিয়েছিলেন।

শুক্রবার কলকাতা হাই কোর্টে বিচারপতি চৈতালি চট্টোপাধ্যায় দাসের এজলাসে মামলাটির শুনানি ছিল। শুনানি চলাকালীন রাজ্য সরকারের তরফে আদালতে একটি ফাইনাল রিপোর্ট পেশ করা হয়। ওই রিপোর্টে স্পষ্টভাবে জানানো হয়েছে যে, ২০২২ সালের সাঁকরাইল থানার মামলাটি রাজ্য সরকার প্রত্যাহার করে নিচ্ছে। রাজ্যের এই অবস্থান জানার পরই বিচারপতি চৈতালি চট্টোপাধ্যায় দাস মামলাটির চূড়ান্ত নিষ্পত্তি ঘোষণা করেন।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…