
বারাণসী, ৬ সেপ্টেম্বর : উত্তর প্রদেশের বারাণসীতে গঙ্গার জলস্তর কমে ৭০.২৬ মিটারে নেমে এসেছে, যা বিপদসীমা ও সতর্কতার সীমার নীচে। তবে, রবিবার সকালেও দেখা যায়, ৮৪টি ঘাট এখনও জলমগ্ন, নৌকা চলাচল বন্ধ এবং নিচু এলাকার মন্দিরগুলি জলের নিচে রয়েছে; স্বাভাবিক পরিস্থিতি ফিরতে সময় লাগবে বলে মনে করা হচ্ছে। একজন পুরোহিত বলেন, "গঙ্গার জলস্তর এখন কমছে। গতকাল থেকে জলস্তর চার-পাঁচ ধাপ নিচে নেমেছে এবং তা ক্রমশ কমছেই। এই মুহূর্তে জলস্তর বাড়ার কোনও সম্ভাবনা দেখা যাচ্ছে না, বরং তা কমে যাওয়ার স্পষ্ট লক্ষণই পাওয়া যাচ্ছে।"
