
নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর : সাফল্য পেল সিবিআই, দীর্ঘদিন ধরে পলাতক হারনেক সিংকে ফিরিয়ে আনা হয়েছে ভারতে। সিঙ্গাপুরে প্রতারণা, জালিয়াতি ও ছদ্মবেশ ধারণের মামলায় ২০১৩ সাল থেকে তদন্ত ও বিচার প্রক্রিয়া এড়িয়ে চলা দীর্ঘদিনের পলাতক অভিযুক্ত হারনেক সিংকে ভারতে ফিরিয়ে এনেছে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই)। হারনেক সিংয়ের বিরুদ্ধে ইন্টারপোলের 'রেড নোটিশ' এবং 'লুক-আউট সার্কুলার' (এলওসি) জারি ছিল; তাঁকে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো হয় এবং ৯ সেপ্টেম্বর নতুন দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর সিবিআই আধিকারিকরা তাঁকে গ্রেফতার করেন।
