Life Style News

1 hour ago

Kaushiki Amavasya 2026: কৌশিকী অমাবস্যায় দিনভর তন্ত্রসাধনা! সামান্য ভুলেও নষ্ট হতে পারে শান্তি, কোন কাজগুলি এড়াবেন?

Kaushiki Amavasya 2026
Kaushiki Amavasya 2026

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  আজ বৃহস্পতিবার পালিত হচ্ছে কৌশিকী অমাবস্যা। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে অমাবস্যার তিথি। তন্ত্রসাধনার সঙ্গে যুক্তদের কাছে এই তিথির বিশেষ গুরুত্ব রয়েছে বলে মনে করা হয়। কৌশিকী অমাবস্যার রাতকে ঘিরে রয়েছে নানা ধর্মীয় আচার ও বিশ্বাস। এই বিশেষ তিথিতে কোন কোন কাজ করা শুভ বলে মনে করা হয়, জেনে নিন সেগুলি।

* বলা হয়, যদি কেউ মন দিয়ে কৌশিকী অমাবস্যায় মা কালীর পুজো করেন তাহলে জীবনে সকল কাজেই জীবনে এগোতে পারবেন। মা তারার বিশেষ কৃপা থাকে আপনার ওপর থাকবে। এই বিশেষ দিনে তারাপীঠ গিয়ে যদি আপনি পুজো দিতে পারেন আপনার মনের গুপ্ত ইচ্ছাও কিন্তু পূরণ হবে। 

* মায়ের বিশেষ কৃপাও আপনি পাবেন এই বিশেষ দিনে পুজো করলে। জ্যোতিষ বিশেষজ্ঞদের মতে, কৌশিকী অমাবস্যায় ভুলেও আমিষ খাবার খাবেন না। আমিষ খাবার খেলে আপনার শরীর খারাপ হতে পারে।

*  কৌশিকী অমাবস্যায় সংযম পালন করা জরুরি। তাই এদিন উপবাস পালন করতে পারলে খুবই ভালো। পুরোপুরি উপবাস রাখতে না পারলে নিরামিষ আহার করুন।

* অমাবস্যার সন্ধেয় বাড়ির মূল প্রবেশপথের সামনে দরজার দু-পাশে দুটো তিলের তেলের প্রদীপ জ্বালাবেন। তার ফলে আপনার সংসার থেকে সব অশুভ শক্তি দূর হবে ও শুভ শক্তির আবির্ভাব ঘটবে।

* এদিন ঘরে কোনও এঁটো বাসন ফেলে রাখবেন না। নোংরা জামাকাপড় ডাঁই করে রাখবেন না। যে সব জামাকাপড় আর পরবেন না, সেগুলি কাউকে দিয়ে দিন বা ফেলে দিন। একটি জলহীন শুকনো নারকেলের এক দিক ফুটো করুন। এরপর ওই ফুটোতে চিনি দিয়ে ভর্তি করুন। ওই নারকেলটি বাড়ি থেকে কিছুটা দূরে মাটিতে গর্ত করে পুঁতে দিন। পোঁতার সময় নারকেলের ফুটো যেন উপর দিকে থাকে। খেয়াল রাখবেন এই কাজ করার সময় আপনাকে যেন কেউ দেখতে না পায়। কৌশিকী অমাবস্যায় এই টোটকার ফলে জীবনের সমস্ত দুঃখ দুর্দশা দূর হয়।

You might also like!