Technology

1 hour ago

AI Trend: টাইম মেশিন নয়, ChatGPT-তেই ফিরুন আশির দশকে! পুরনো সময়ের নস্ট্যালজিয়ায় মজেছে সোশ্যাল মিডিয়া

Chatgpt 80s Retro Photo AI Trend
Chatgpt 80s Retro Photo AI Trend

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  হারানো সময় কি সত্যিই ফিরে পাওয়া সম্ভব? বিজ্ঞানীরা এখনও টাইম মেশিন আবিষ্কার করতে পারেননি। তবে প্রযুক্তির দুনিয়ায় কৃত্রিম বুদ্ধিমত্তার হাত ধরে অসম্ভবকেও যেন সম্ভব মনে হচ্ছে। আর সেই তালিকাতেই এবার নতুন চমক ChatGPT-র। এই চ্যাটবটের সাহায্যে আপনার বর্তমানের ছবিকেই মুহূর্তের মধ্যে দেওয়া যেতে পারে গত শতকের আশির দশকের আবহ। আক্ষরিক অর্থে অতীতে ফিরে যাওয়া নয়, বরং প্রযুক্তির কারসাজিতে নিজের ছবিকে বদলে ফেলা যাবে সেই সময়ের পোশাক, সাজসজ্জা ও পরিবেশের আদলে। ইতিমধ্যেই এমন নানা ছবি ছড়িয়ে পড়ছে ইনস্টাগ্রাম ও ফেসবুক-এ। কেউ ফিরছেন পুরনো দিনের ফ্যাশনে, কেউ আবার ছবির ব্যাকগ্রাউন্ডে তুলে আনছেন সেই সময়ের বাড়িঘর, রাস্তা কিংবা পরিচিত পরিবেশ।

জেনে নিন কীভাবে করবেন। প্রথমে চ্যাটজিপিটিতে গিয়ে একটা ছবি আপলোড করুন। তারপর রেন্ডিংয়ে গিয়ে লিখুন ‘চেঞ্জ দ্য ওভারঅল অ্যাপিয়ারেন্স অফ আ ফোটোগ্রাফ টু ম্যাচ দ্য ফ্যাশন অ্যান্ড ফোটোগ্রাফি স্টাইল অফ দ্য ১৯৮০’স।’ এছাড়াও সেই সময়ের জনপ্রিয় ছবিগুলির মধ্যে কোনও একটিকে বেছে নিয়েও আলাদা করে প্রম্পট করতে পারবেন। পাশাপাশি সেই সময়ের কোনও বিশেষ পোশাক বা হেয়ারস্টাইলও উল্লেখ করা যায়, যদি সেরকমটাই চান। তবে সেই সঙ্গেই চ্যাটজিপিটিকে বলে দেবেন, যেন আপনার মুখটিতে কোনও রকম পরিবর্তন না করা হয়। যদি ছবিটি মনঃপুত না হয়, তাহলে যেটুকু পরিবর্তন চান সেটা বলে এডিট করতে বলতে হবে।


উল্লেখ্য, চ্যাটজিপিটির সাহায্যে এমন বহু জরুরি কাজ করানো যায়, যা অনেক সময়ই ইউজাররা খেয়াল করেন না। যেমন চটজলদি উত্তরের খোঁজ না করে, সুশৃঙ্খল গবেষণার কাজে চ্যাটজিপিটিকে ব্যবহার করুন। জটিল বিষয় সহজ ভাষায় ব্যাখ্যা করতে, ‘সোর্স’-এর উল্লেখ (ইন্টারনেট সংযোগ থাকতে হবে)-সহ তথ্যপ্রদান করায় দক্ষ চ্যাটজিপিটি। শিক্ষাসংক্রান্ত কাজ, প্রযুক্তির বিভিন্ন দিক আলোচনা ও বিশ্লেষণ করতে এর জুড়ি নেই। আরও নানা ধরনের কাজই করে দিতে পারে চ্যাটজিপিটি। চ্যাটজিপিটি হাতে লেখা নোট, ডায়াগ্রাম, স্ক্রিনশট, ছবি ইত্যাদিও ব্যাখ্যা করতে পারে। কোনও লেখচিত্র ব্যাখ্যা করার কাজও অনায়াসে করে দেয় চ্যাটজিপিটি। দেখেশুনে বলতে ইচ্ছে করে ‘এমন বন্ধু আর কে আছে!’ 

You might also like!