Country

53 minutes ago

Four years of Project Cheetah: বড় সাফল্য প্রোজেক্ট চিতায়, ভারতে চিতাবাঘের সংখ্যা বেড়ে ৫২

Project Cheetah turns four
Project Cheetah turns four

 

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর : আফ্রিকা মহাদেশ থেকে ভারতে চিতা আনার পর চার বছর পার। প্রোজেক্ট চিতা প্রকল্পে যুগান্তকারী সাফল্য এল ভারতে। নামিবিয়া, দক্ষিণ আফ্রিকা এবং বোতসোয়ানা—এই তিন দেশ থেকে আনা চিতার বর্তমান মোট সংখ্যা ভারতে বেড়ে দাঁড়িয়েছে ৫২-তে।

১৭ সেপ্টেম্বর ২০২২ থেকে ১৭ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত সময়কালের সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে প্রকাশিত ‘ফোর ইয়ার্স অব চিতাস ইন ইন্ডিয়া’ শীর্ষক রিপোর্টে এই তথ্য তুলে ধরা হয়েছে। রিপোর্টে জানানো হয়েছে, ভারতে প্রকল্প শুরুর পর এ দেশের মাটিতেই এখনও পর্যন্ত ৩২টি শাবকের জন্ম হয়েছে।

বর্তমানে এই ৫২টি চিতার মধ্যে ৪৯টি মধ্যপ্রদেশের কুনো জাতীয় উদ্যানে এবং ৩টি গান্ধী সাগর অভয়ারণ্যে রয়েছে। এই মোট সংখ্যার মধ্যে রয়েছে নামিবিয়া ও দক্ষিণ আফ্রিকা থেকে আনা জীবিত চিতা ও তাদের এ দেশে জন্মানো শাবক, পাশাপাশি বোতসোয়ানা থেকে নতুন আনা চিতারাও।

পরিসংখ্যান অনুযায়ী, ২০২৩ সালের ১৮ ফেব্রুয়ারি দক্ষিণ আফ্রিকা থেকে আনা ১২টি চিতার মধ্যে ৮টি বেঁচে রয়েছে। এর সঙ্গে যুক্ত হয়েছে ভারতে জন্মানো তাদের ১০টি শাবক, যার ফলে দক্ষিণ আফ্রিকা বংশোদ্ভূত চিতা ও তাদের শাবকের সংখ্যা দাঁড়িয়েছে ১৮-তে। এদের মধ্যে ১৫টি কুনো জাতীয় উদ্যানে এবং ৩টি রয়েছে গান্ধী সাগর অভয়ারণ্যে।

কুনো জাতীয় উদ্যান কর্তৃপক্ষের মতে, প্রকল্পটির চার বছর পূর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে এ দেশে স্ত্রী চিতাদের সফল প্রজনন এবং দ্বিতীয় প্রজন্মের শাবকদের সুস্থভাবে বেঁচে থাকা ভারতের এই পুনর্বাসন উদ্যোগকে এক অত্যন্ত মজবুত ও দৃঢ় অবস্থানে পৌঁছে দিয়েছে।

You might also like!