Country

28 minutes ago

UP Flood FURY: মোরাদাবাদ ও রায়বেরেলিতে বন্যা পরিস্থিতি, বিপর্যস্ত স্বাভাবিক জনজীবন

Flood situation in Uttar Pradesh
Flood situation in Uttar Pradesh

 

লখনউ, ১২ সেপ্টেম্বর : উত্তর প্রদেশের মোরাদাবাদ ও রায়বেরেলিতে এখনও বন্যা পরিস্থিতি। গগন নদীর জলস্তর বেড়ে যাওয়ায় মোরাদাবাদে বন্যা-পরিস্থিতি সৃষ্টি হয়েছে। বিস্তীর্ণ এলাকা জলমগ্ন, স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। স্থানীয় এক বাসিন্দা বলেন, "চলাচলের ক্ষেত্রে আমরা সমস্যার সম্মুখীন হচ্ছি; মানুষ বাইরে কোথাও যেতে পারছে না। জলস্তর ক্রমাগত বাড়ছে।"

গঙ্গার জলস্তর বেড়ে যাওয়ায় রায়বেরেলিতে গেগাসো ঘাটের শ্মশান প্লাবিত হয়েছে; শেষকৃত্য সম্পন্ন করতে গিয়ে সমস্যার মুখে পড়েছেন অনেকেই। স্থানীয় বাসিন্দা শিব বাহাদুর বলেন, "শ্মশান চত্বরটি জলমগ্ন থাকায় মৃতদেহ আনা-নেওয়া করা কঠিন হয়ে পড়েছে। উপযুক্ত ব্যবস্থা না থাকায় বাধ্য হয়েই বাইরে শেষকৃত্য সম্পন্ন করতে হচ্ছে এবং পরে চিতাভস্ম বা অস্থি বিসর্জনের জন্য গঙ্গায় নিয়ে যেতে হচ্ছে।"

উত্তর প্রদেশে বন্যা পরিস্থিতি ক্রমশ অবনতির দিকে যাওয়ায়, ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সহায়তায় রাজ্য সরকার ত্রাণ ও উদ্ধারকাজ জোরদার করেছে। ভারী বৃষ্টিপাত এবং বাঁধ থেকে জল ছাড়ার ফলে বর্তমানে রাজ্যের অন্তত ২৫টি জেলা বন্যা কবলিত হয়ে পড়েছে। রাজ্যের ত্রাণ কমিশনারের কার্যালয় সূত্রে জানা গেছে, শুধুমাত্র বৃহস্পতিবারই প্রায় ৮ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে; এর ফলে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া মোট মানুষের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ২১ হাজারে। ক্ষতিগ্রস্তদের নিরাপদ আশ্রয়ের ব্যবস্থাও করা হচ্ছে এবং বর্তমানে প্রায় ৩ হাজার মানুষ ত্রাণ শিবিরে অবস্থান করছেন।

You might also like!