Country

58 minutes ago

PM shares a Sanskrit Subhashitam: কাজ শেষ না হওয়া পর্যন্ত পরিকল্পনা গোপন রাখা উচিত, প্রধানমন্ত্রী মোদী

Prime Minister Narendra Modi
Prime Minister Narendra Modi

 

নয়াদিল্লি, ১ সেপ্টেম্বর : কাজ পূর্ণাঙ্গভাবে সম্পন্ন না হওয়া পর্যন্ত নিজের কর্মপরিকল্পনা গোপন রাখার গুরুত্ব তুলে ধরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম ‘এক্স’-এ তাঁর নিয়মিত পর্ব ‘সুভাষিতম’-এ তিনি এই বার্তা দেন। প্রধানমন্ত্রী মোদী ‘এক্স’ হ্যান্ডেলে একটি সংস্কৃত শ্লোক উদ্ধৃত করে লেখেন: “যস্য কৃত্যং ন জানন্তি মন্ত্রং বা মন্ত্রিতং পরে। কতমেবাস্য জানন্তি স বৈ পণ্ডিত উচ্যতে॥”  শ্লোকটির ব্যাখ্যা করে তিনি জানান, যে ব্যক্তির কাজ, পরিকল্পনা, গোপন চিন্তাভাবনা এবং কৌশল সম্পর্কে অন্যেরা তা সফলভাবে সম্পন্ন না হওয়া পর্যন্ত জানতে পারে না— সেইরূপ সংযমী, বিচক্ষণ ও গম্ভীর ব্যক্তিকেই প্রকৃতপক্ষে 'পণ্ডিত' বা বুদ্ধিমান বলা হয়।

You might also like!