Country

1 hour ago

Heavy Rain Hits Delhi: ফের তুমুল বৃষ্টি দিল্লি-এনসিআর অঞ্চলে, স্বস্তি পেল রাজধানী

Intense showers were reported from parts of South Delhi
Intense showers were reported from parts of South Delhi

 

নয়াদিল্লি, ২৪ আগস্ট : ফের তুমুল বৃষ্টিতে ভিজল রাজধানী দিল্লি। সোমবার দিল্লি-এনসিআর অঞ্চলে মুষলধারে বৃষ্টি হয়। টানা বৃষ্টিতে জাতি রাজধানীর নানা অংশ জলমগ্ন হয়ে পড়ে। ফলে ভোগান্তির শিকার হন দিল্লিবাসী। শ্লথ গতিতে চলাচল করে যানবাহন। তবে, এই বৃষ্টির সৌজন্যে ভ্যাপসা গরম থেকে স্বস্তি পেয়েছেন দিল্লিবাসী। দিল্লিতে ভারী বর্ষণের ফলে দুর্গা বিহার এলাকায় জলমগ্ন হয়ে পড়ে। ইন্ডিয়া গেট, সংসদ ভবন, সুপ্রিম কোর্ট চত্বরেও মুষলধারে বৃষ্টি হয়েছে। খান মার্কেট এলাকাতেই অঝোর বৃষ্টি হয়েছে। সেন্ট্রাল দিল্লির জয় সিং রোড এলাকাতেও প্রবল বৃষ্টি হয়। ভারতীয় আবহাওয়া দফতর জানিয়েছে, রাজধানী দিল্লিতে আগামী কয়েকদিন এমনই থাকবে আবহাওয়া। হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

You might also like!