Breaking News
 
Nitin Nabin: ‘নবীন’ হাতে যোগীরাজ্যের রাশ! ভোটমুখী পাঞ্জাব-গুজরাটেও নতুন ‘সেনাপতি’ নীতীনের Annapurna Yojana: ‘অযোগ্য’রা পাচ্ছে অন্নপূর্ণার ৩ হাজার? এক ক্লিকেই জানান অভিযোগ, পাড়ায় পাড়ায় প্রস্তুত অন্নপূর্ণা কমিটি Calcutta High Court: এখনই জাতিগত শংসাপত্র যাচাই নয়! রাজ্যের বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের Pawan Khera: জ্ঞানেশের প্রশংসায় ট্রাম্প, কংগ্রেসের কটাক্ষ— ‘নিয়ে যান আমেরিকায়, ইভিএমগুলোও পাঠিয়ে দেব’ Tarapith Hotel Fire: আগুন থেকে বাঁচতে পুকুরে ঝাঁপ? তারাপীঠের ‘বিদেশিনী’ হোটেলে অগ্নিকাণ্ডের পর জলে তল্লাশি Annapurna Yojana: অ্যাকাউন্টে ঢোকেনি অন্নপূর্ণার টাকা? কেন বাদ গেল নাম, জানুন কারণ! রইল ফের আবেদনের পদ্ধতিও

 

Entertainment

51 minutes ago

Alia-Ranbir Nostalgic Memories: ‘পুরনো সেই সুন্দর দিন’, রণবীর-রাহার সঙ্গে ছুটির স্মৃতিতে নস্ট্যালজিক আলিয়া

Alia Bhatt shares vacation pics
Alia Bhatt shares vacation pics

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  ‘রামায়ণ’-এর ট্রেলার প্রকাশের পর আপাতত কিছুটা স্বস্তির সময় কাটাচ্ছেন রণবীর কাপুর। অন্যদিকে আলিয়া ভাটের হাতে রয়েছে ‘আলফা’ ও ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর মতো একাধিক বড় প্রজেক্ট। কাজের ব্যস্ততার মাঝেই এবার পরিবারের সঙ্গে কাটানো পুরনো ছুটির দিনের স্মৃতিতে ডুব দিলেন অভিনেত্রী। সোশাল মিডিয়ায় স্বামী রণবীর কাপুর, মেয়ে রাহা এবং প্রিয় পোষ্যকে নিয়ে কাটানো অবসর মুহূর্তের বেশ কিছু ছবি অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন আলিয়া।

মোট আটটি ছবি পোস্ট করেছেন অভিনেত্রী। প্রতিটি ছবিতেই ধরা পড়েছে ছুটির দিনের আলাদা আলাদা স্মৃতি। কোথাও নিজের সেলফি, কোথাও আবার প্রকৃতির মাঝে পরিবারের সঙ্গে সময় কাটানোর মুহূর্ত। পাশাপাশি রয়েছে পছন্দের খাবারের ছবিও। সব মিলিয়ে আলিয়ার পোস্টে ফুটে উঠেছে একেবারে ব্যক্তিগত ও ঘরোয়া ছুটির আবহ। তবে আটটি ছবির মধ্যে সবচেয়ে বেশি নজর কেড়েছে রণবীর ও রাহার একটি মিষ্টি মুহূর্ত। ছবিতে রাহার মুখ দেখা যাচ্ছে না। বাবার একেবারে গা ঘেঁষে বসে রয়েছে ছোট্ট রাহা। সামনে বিস্তৃত সমুদ্র, আর প্রকৃতির দিকে তাকিয়ে পাশাপাশি বসে রণবীর, আলিয়া ও তাঁদের মেয়ে। তিনজনেরই পিঠ ক্যামেরার দিকে। ছবিটির মধ্যে থাকা স্বতঃস্ফূর্ততা এবং পারিবারিক আবহ সহজেই মন ছুঁয়ে নিয়েছে অনুরাগীদের।


মেয়ের ছবি প্রকাশের ক্ষেত্রে বরাবরই সতর্ক আলিয়া। রাহার মুখ এখনও সমাজমাধ্যমে প্রকাশ্যে আনেন না অভিনেত্রী। পুরনো স্মৃতির ছবি শেয়ার করার সময়ও সেই বিষয়টি মাথায় রেখেছেন তিনি। একটি ছবিতে বিশ্রামরত আলিয়ার পাশে দেখা গিয়েছে রাহার ছোট্ট হাত। মুখ দেখা না গেলেও মা-মেয়ের সেই মুহূর্তটুকুই যেন ছবির সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে।  ছুটির সাজেও নজর কেড়েছেন আলিয়া। সাদা বিকিনি টপের সঙ্গে সাদা লেসের কভার-আপ পরে আয়নার সামনে সেলফি তুলতে দেখা গিয়েছে তাঁকে। আবার অন্য একটি ছবিতে ছুটির দিনে ডায়েটের তোয়াক্কা না করে মজে গিয়েছেন পছন্দের খাবারে। বড় কালো রোদচশমা পরা ক্লোজ-আপ সেলফিতেও ধরা পড়েছে তাঁর প্রাণখোলা মেজাজ।

কাজের ব্যস্ততা থেকে দূরে পরিবারের সঙ্গে কাটানো সেই দিনগুলির স্মৃতি মনে পড়তেই আবেগপ্রবণ আলিয়া। তাই আটটি ছবির এই অ্যালবামের সঙ্গে অভিনেত্রীর সংক্ষিপ্ত বার্তা—‘পুরনো সেই সুন্দর দিনের কথা।’ তাঁর এই নস্ট্যালজিক পোস্ট ইতিমধ্যেই অনুরাগীদের নজর কেড়েছে। 

You might also like!