
চেন্নাই, ২৪ আগস্ট : তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয় মহিলাদর জন্য বিনামূল্যে বাস ভ্রমণ প্রকল্পের সম্প্রসারণ হিসেবে ‘ভেত্রি পায়ানাম’ কর্মসূচির ঘোষণা করেছেন। এই প্রকল্পের আওতায় মহিলারা মহানগর ও শহরাঞ্চলে চলাচলকারী সরকারি এক্সপ্রেস, এলএসএস এবং ডিলাক্স বাসে বিনামূল্যে ভ্রমণের সুবিধা পাবেন।বিভিন্ন জেলার মধ্যে যাতায়াতের সুবিধার্থে, মফস্বল ও পাহাড়ি এলাকায় সাধারণ ভাড়ার বাসেও মহিলারা বিনামূল্যে ভ্রমণের সুযোগ পাবেন।
জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকী উপলক্ষে ২ অক্টোবর থেকে এই প্রকল্প বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এক্ষেত্রে আয়ের কোনও ঊর্ধ্বসীমা বা ভ্রমণের সংখ্যার ওপর কোনও বিধিনিষেধ থাকবে না। এছাড়া, রূপান্তরকামী ব্যক্তিরাও এই প্রকল্পের আওতায় বিনামূল্যে ভ্রমণের সুবিধা পাবেন।
তামিলনাড়ু সরকার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে, চেন্নাইয়ের উপকণ্ঠে পারান্দুরে প্রস্তাবিত দ্বিতীয় বিমানবন্দর নির্মাণের পরিকল্পনাটি বাতিল করা হচ্ছে। মুখ্যমন্ত্রী বিজয় জানিয়েছেন, এমন একটি স্থানে নতুন বিমানবন্দরের প্রস্তাব করা হবে যেখানে স্থানীয় জনগণের কোনও বিরোধিতা থাকবে না। তিনি বলেন, "‘অন্নপূরণী সুপার সিক্স’ প্রকল্পের আওতায়, আগামী ১৪ জানুয়ারি পোঙ্গল উৎসব থেকে তামিলনাড়ুর প্রতিটি পরিবারকে বিনামূল্যে রান্নার গ্যাসের সিলিন্ডার দেওয়া হবে। তামিলনাড়ু সরকার তিনটি সিলিন্ডারের সমপরিমাণ অর্থ সরাসরি গ্রাহকদের ব্যাংক অ্যাকাউন্টে জমা করবে। এই প্রকল্পের মাধ্যমে প্রায় ১ কোটি ৩০ লক্ষ পরিবার উপকৃত হবে। আগামী জানুয়ারি মাসে পোঙ্গল উৎসব থেকে এই প্রকল্পটি কার্যকর করা হবে এবং এর জন্য প্রতি বছর প্রায় ৪,০০০ কোটি টাকা বরাদ্দ করা হবে।" বিজয় আরও জানান, "বার্ষিক আয় ২.৫ লক্ষ টাকার কম এমন পরিবার, ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক পরিবার, বিশেষ চাহিদাসম্পন্ন সদস্যবিশিষ্ট পরিবার এবং অন্যান্য সুবিধাবঞ্চিত বা অসহায় শ্রেণির মানুষ এই প্রকল্পের সুবিধা পাবেন।"
VIDEO | Chennai: Tamil Nadu C Joseph Vijay announces schemes aimed at women; cylinders to be distributed under the 'Annapoorani Super Six' scheme, benefiting 1.3 crore families. The scheme will be implemented from Pongal (in January).
— Press Trust of India (@PTI_News) August 24, 2026
(Source: TN Assembly YT)
(Full video… pic.twitter.com/zxrKz3FdN9
