Breaking News
 
Jadavpur University Chaos: যাদবপুরে রাতের সংঘর্ষ অনভিপ্রেত, উচ্চ পর্যায়ের কমিটি গড়ে তদন্তের ভাবনা উপাচার্যের Amit Shah: ‘স্বাধীনতা সংগ্রামীদের অপমান’, ‘বন্দে মাতরম’ নিয়ে কংগ্রেসকে তীব্র তোপ অমিত শাহের Omar Abdullah : জেন জি-র নামে জওয়ানদের হুমকি? তরুণীর ভিডিও দেখে ক্ষুব্ধ ওমর আবদুল্লা, দিলেন কড়া বার্তা Abhishek Banerjee : ‘অবস্থান বদলাবেন না’, অভিষেকের অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় ব্যাঙ্ককে কড়া ভর্ৎসনা হাই কোর্টের Modi govt's Gen Z outreach: ককরোচ জনতা পার্টির আন্দোলনের পরেই মোদি সরকারের নয়া উদ্যোগ? জেন জি-র মন বুঝতে নয়া কৌশল Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার পোর্টাল চালু হতেই নয়া উদ্যোগ, প্রাপকদের নিয়ে বড় পরিকল্পনা শুভেন্দু সরকারের

 

Country

1 hour ago

Rajiv Gandhi Birth Anniversary: জন্মবার্ষিকীতে রাজীবকে স্মরণ প্রধানমন্ত্রীর, শ্রদ্ধা নিবেদন কংগ্রেসের

Congress leaders pay tribute to former Indian Prime Minister Rajiv Gandhi
Congress leaders pay tribute to former Indian Prime Minister Rajiv Gandhi

 

নয়াদিল্লি, ২০ আগস্ট : প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীকে তাঁর জন্মবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার সকালে এক্স মাধ্যমে প্রধানমন্ত্রী মোদী লিখেছেন, "ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর জন্মবার্ষিকী উপলক্ষ্যে তাঁর প্রতি শ্রদ্ধাঞ্জলি।" জন্মবার্ষিকীতে রাজীব গান্ধীকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছে কংগ্রেসও।

দিল্লির বীর ভূমিতে প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর জন্মবার্ষিকীতে কংগ্রেস নেতা ও কর্মীরা তাঁর সমাধিস্থলে পুষ্পার্ঘ্য নিবেদন করেন। রাজীবের স্ত্রী তথা কংগ্রেস সংসদীয় দলের চেয়ারপার্সন সোনিয়া গান্ধী, রাজীবের ছেলে ও মেয়ে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী বঢরা এবং কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে রাজীব গান্ধীকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছেন। এছাড়াও কংগ্রেসের নেতা ও কর্মীরা দেশের প্রাক্তন প্রধানমন্ত্রীকে পুষ্পার্ঘ্য নিবেদন করেন।

You might also like!