Breaking News
 
Tulu Mondal protection plea: ‘টুলু মণ্ডল যেন ইন্দ্রজিৎ, মেঘের আড়াল থেকে সব দেখছেন’! কোর্টে চাঞ্চল্যকর পর্যবেক্ষণ Jadavpur University violence: ‘যাদবপুরে দেশবিরোধী তৈরি হয়’, ‘ইনশাআল্লা-আজাদি চলবে না’! শর্বরীর হুঙ্কারে পালটা বামনেত্রীর CM Suvendu Adhikari: বন্যায় সবংয়ে ক্ষতিগ্রস্ত ৩২০০ বাড়ি! আকাশপথে পরিস্থিতি দেখে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর Jadavpur University Chaos: যাদবপুরে রাতের সংঘর্ষ অনভিপ্রেত, উচ্চ পর্যায়ের কমিটি গড়ে তদন্তের ভাবনা উপাচার্যের Amit Shah: ‘স্বাধীনতা সংগ্রামীদের অপমান’, ‘বন্দে মাতরম’ নিয়ে কংগ্রেসকে তীব্র তোপ অমিত শাহের Omar Abdullah : জেন জি-র নামে জওয়ানদের হুমকি? তরুণীর ভিডিও দেখে ক্ষুব্ধ ওমর আবদুল্লা, দিলেন কড়া বার্তা

 

kolkata

1 hour ago

Jadavpur University Chaos: যাদবপুরে রাতের সংঘর্ষ অনভিপ্রেত, উচ্চ পর্যায়ের কমিটি গড়ে তদন্তের ভাবনা উপাচার্যের

Chaos in Jadavpur University
Chaos in Jadavpur University

 

কলকাতা, ২০ আগস্ট  : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বুধবার রাতে এসএফআই-সহ বামপন্থী ছাত্র সংগঠনগুলির সঙ্গে এবিভিপি-র সংঘর্ষের ঘটনায় দুঃখপ্রকাশ করে ঘটনাটিকে ‘অত্যন্ত অনভিপ্রেত’ বলে ব্যাখ্যা করলেন উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্য। পড়ুয়াদের নিরাপত্তা নিশ্চিত করতে উচ্চ পর্যায়ের কমিটি গড়ে ঘটনার তদন্তের ভাবনাচিন্তা চলছে বলে জানান তিনি। এ বিষয়ে রাজ্য প্রশাসন এবং বিশ্ববিদ্যালয়ের আচার্য তথা রাজ্যপাল রবীন্দ্রনারায়ণ রবির সঙ্গে কথা বলবেন বলেও জানান উপাচার্য।

চিরঞ্জীব ভট্টাচার্য বলেন, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বরাবরই ভিন্ন মতের চর্চা ও তর্ক-বিতর্ক হয়ে এসেছে। সেটিই বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতি। তবে বুধবার রাতে যা ঘটেছে, তা কোনওভাবেই কাম্য নয়। বিশ্ববিদ্যালয় চত্বরে সিসিটিভি বসানো হয়েছে বলেও জানান তিনি। নিরাপত্তার স্বার্থে পুলিশ ক্যাম্প বসানোর প্রস্তাব আদালতে দেওয়া হলেও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তা চায়নি বলে জানান উপাচার্য।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, ফেটসু-র সাধারণ সভাকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে বিবাদ বাধে। পরে তা সংঘর্ষের আকার নেয়। ঘটনায় উভয় পক্ষের কয়েক জন আহত হন বলে দাবি। বামপন্থী পড়ুয়াদের অরবিন্দ ভবনে আটকে রাখা এবং বাইরে অগ্নিসংযোগের চেষ্টার অভিযোগও উঠেছে। বৃহস্পতিবার দু’পক্ষের কর্মসূচি ঘিরেও শান্তিপূর্ণ আন্দোলনের আবেদন জানিয়েছেন উপাচার্য।

You might also like!