
কলকাতা, ২০ আগস্ট : কলকাতার মির্জা গালিব স্ট্রিটের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের নাম - আবু জাফর। তাকে গ্রেফতার করেছে লালবাজারের গোয়েন্দা বিভাগ। ধৃত ওই হোটেলের অংশিদার (লিজ হোল্ডার) ছিলেন বলে পুলিশের দাবি। বুধবার রাতে এন্টালি থানা এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়। বীরেশ্বর মিত্র বলে আরও এক জনের খোঁজ করছে পুলিশ।
বৃহস্পতিবার সকালে কলকাতা পুলিশ জানিয়েছে, গত ১৯ আগস্ট ‘হোটেল শিখা ইন’ নামে যে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল, তার লিজ হোল্ডার আবু জাফরকে গতকাল এন্টালি মেইন মার্কেট থেকে গ্রেফতার করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য দুই কর্মীকে আটক করা হয়েছে। উল্লেখ্য, মির্জা গালিব স্ট্রিটের এই হোটেলে অগ্নিকাণ্ডে মৃত্যু হয়েছে ৯ জনের। আহতও হয়েছেন বেশ কয়েকজন।
