kolkata

1 hour ago

Kolkata Metro Disruption: কলকাতা মেট্রোয় যান্ত্রিক ত্রুটি! ব্যস্ত সময়ে ভোগান্তি যাত্রীদের

Metro services disrupted
Metro services disrupted

 

কলকাতা, ১১ আগস্ট : যান্ত্রিক ত্রুটির কারণে ফের বিভ্রাট কলকাতা মেট্রোয়। মঙ্গলবার সকাল থেকেই ব্যাহত হয়েছে মেট্রো পরিষেবা। ব্লু লাইনে (দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম) আপ এবং ডাউন— দু’দিকেই মেট্রো দেরিতে চলতে থাকে। ফলে অফিসের ব্যস্ত সময়ে ভোগান্তির মুখে পড়তে হয়েছে যাত্রীদের। মেট্রোর তরফে যান্ত্রিক ত্রুটির বিষয়ে যাত্রীদের অবহিত করা হচ্ছে। বিভিন্ন স্টেশনে এই সংক্রান্ত ঘোষণা করা হচ্ছে। যাত্রীদের অসুবিধার জন্য দুঃখপ্রকাশও করেছে মেট্রো কর্তৃপক্ষ। যাত্রীরা জানিয়েছেন, মঙ্গলবার সকাল থেকেই দেরিতে চলতে থাকে মেট্রো। ফলে বহু যাত্রীই নির্দিষ্ট সময়ে গন্তব্যে পৌঁছতে পারেননি। পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে বলে জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ।

You might also like!