Breaking News
 
Jitendra Tiwari: পাণ্ডবেশ্বরে বিনিয়োগের ঢল? প্রথম দিনেই ১ হাজার কোটি, ‘কর্মসংস্থান বাড়বে’, দাবি বিধায়কের Calcutta High Court Former Judge: বেহাল রাস্তার জেরে নিত্য যাতায়াতে সমস্যা, ট্রাইব্যুনালের দায়িত্ব থেকে অব্যাহতি চাইলেন অবসরপ্রাপ্ত বিচারপতি UP Rajya Sabha Polls: রিলায়েন্সের শীর্ষকর্তাকেই প্রার্থী! রাজ্যসভা ভোটে অখিলেশের বড় চমক, উত্তরপ্রদেশে নতুন সমীকরণ TMC Faction's Plea Dismissed: ‘সুপ্রিম’ ধাক্কা কালীঘাট তৃণমূলের, ৪ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজই, বহাল হাই কোর্টের নির্দেশ Dilip Ghosh: ‘ক্ষমতার অপব্যবহার করলে ফল পেতেই হবে’, অনুব্রতকে ঘিরে মন্তব্য দিলীপের PM Modi Hails Pilot: ‘৯/১১-র কায়দায় হামলা রুখেছে ভারতীয়’, বীর পাইলট স্মিত মচ্ছারের প্রশংসায় মোদি

 

Country

1 month ago

Amarnath Yatra 2026: বালতালের উদ্দেশে রওনা ৯৬৪ জন অমরনাথ তীর্থযাত্রী

Amarnath Yatra 2026
Amarnath Yatra 2026

 

জম্মু, ৪ আগস্ট : শ্রী অমরনাথের পবিত্র গুহা দর্শনের জন্য ৯৬৪ জন তীর্থযাত্রীর একটি নতুন দল মঙ্গলবার কড়া নিরাপত্তার মধ্যে জম্মুর ভগবতী নগর যাত্রী নিবাস থেকে বালতাল বেস ক্যাম্পের উদ্দেশে রওনা হয়েছে। মঙ্গলবার জম্মু পুলিশ সূত্রে জানা গেছে, ২৭-তম দলটি এদিন ভোররাত ৩টে ৫ মিনিটে ৩৯টি গাড়ির কনভয়ে রওনা হয়। এর মধ্যে রয়েছে ২১টি বাস, ৮টি মাঝারি মাপের যান এবং ১০টি হালকা গাড়ি। পুণ্যার্থীদের দলে রয়েছেন ৭৪৪ জন পুরুষ, ১৭৭ জন মহিলা, একজন শিশু, ৩২ জন সাধু এবং ১০ জন সাধ্বী। উল্লেখ্য, জম্মুর ভগবতী নগর বেস ক্যাম্প থেকে রওনা হওয়া মোট তীর্থযাত্রীর সংখ্যা বেড়ে হয়েছে ১ লক্ষ ৪১ হাজার ৭১২ জন। এদিকে, মঙ্গলবার বালতাল বেস ক্যাম্প থেকে জম্মুর উদ্দেশে ফিরছেন প্রায় ২ হাজার জন তীর্থযাত্রীর ২৫-তম দল।

You might also like!