Breaking News
 
CEC Complaint Row: জ্ঞানেশের বিরুদ্ধে FIR মহুয়ার! ‘সুপ্রিম-নির্দেশের অবমাননা’, মামলা চেয়ে কেন্দ্রের কাছে চিঠি Milan Pradhan in 2007 case: মিলনের শ্যোন অ্যারেস্ট নিয়ে নতুন মোড়! সিঙ্গল বেঞ্চের নির্দেশের বিরোধিতায় ডিভিশন বেঞ্চে রাজ্য Nandigram Bye Election : জেলবন্দি মিলনের হয়ে মাঠে অর্পিতা! মমতা-রাহুলকে ধন্যবাদ, শুক্রবার থেকেই নন্দীগ্রামে প্রচার Festival Firecracker Curbs: বাজি পোড়ানোয় কড়া নিষেধাজ্ঞা! উৎসবের মরশুমে লেজার লাইটও বন্ধ রাখার নির্দেশ বম্বে হাই কোর্টের Annapurna Bhandar: বেহাল রাস্তা সারাতে অন্নপূর্ণার টাকা! নিজের ২ মাসের ভাতা দান বিজেপি নেতার স্ত্রীর TMC name-symbol row: মমতার ‘প্রতীক-যুদ্ধ’! সিদ্ধান্ত নিতে কত সময়, কমিশনের কাছে জানতে চাইল সুপ্রিম কোর্ট

 

kolkata

1 month ago

Abhishek Banerjee's PA: সুপ্রিম কোর্টের রক্ষাকবচ পেতেই প্রকাশ্যে সুমিত রায়, ভবানী ভবনে হাজিরা দিলেন অভিষেকের আপ্তসহায়ক

Abhishek Banerjee's personal assistant Sumit Roy at Bhawani Bhawan
Abhishek Banerjee's personal assistant Sumit Roy at Bhawani Bhawan

 

কলকাতা, ৮ আগস্ট : সুপ্রিম কোর্ট থেকে অন্তর্বর্তী রক্ষাকবচ পাওয়ার পর অবশেষে প্রকাশ্যে এলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়। আদালতের দেওয়া শর্ত মেনেই শনিবার সকাল ১০টার কিছু আগে তিনি ভবানী ভবনে সিআইডি -র মুখোমুখি হতে হাজিরা দেন।

শালবনিতে জমি দুর্নীতি মামলায় প্রাক্তন তৃণমূল বিধায়ক সুজয় হাজরা গ্রেফতার হওয়ার পর থেকেই সুমিত রায়ের খোঁজে তল্লাশি চালাচ্ছিল সিআইডি। দীর্ঘদিন ধরে তদন্তকারীরা তাঁর সন্ধান না পেয়ে আগাম জামিনের আবেদন খারিজের পর তাঁর খোঁজে সক্রিয় ভূমিকা নেয়। কিন্তু গ্রেফতারি এড়াতে শীর্ষ আদালতের দ্বারস্থ হন সুমিত। গত ৬ আগস্ট সুপ্রিম কোর্ট তাঁকে অন্তর্বর্তীকালীন রক্ষাকবচ প্রদান করে।

আদালতের নির্দেশে জানানো হয়েছে, আগামী ১৪ আগস্ট পর্যন্ত সুমিত রায়কে গ্রেফতার করা যাবে না। তবে এই রক্ষাকবচ পাওয়ার পর তদন্তে পুরোপুরি সহযোগিতা করতে হবে তাঁকেই। নির্দেশ অনুযায়ী, তদন্তকারী আধিকারিকের কাছ থেকে বন্ডে জামিন নেওয়ার পাশাপাশি জিজ্ঞাসাবাদের প্রয়োজনে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সিআইডি অফিসে উপস্থিত থাকতে হবে তাঁকে। তবে এই জিজ্ঞাসাবাদ চলাকালীন তাঁর সঙ্গে কোনও আইনজীবী বা অন্য কেউ উপস্থিত থাকতে পারবেন না।

উল্লেখ্য, সুমিত রায়ের বিরুদ্ধে শালবনি থানায় জমি সংক্রান্ত প্রতারণা এবং ডেবরা থানায় অর্থ লেনদেনের মাধ্যমে চাকরি দেওয়ার অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করা হয়েছিল। এর আগে চাকরি প্রতারণা মামলায় কলকাতা হাইকোর্ট তাঁকে আগাম জামিন দিলেও শালবনির জমি সংক্রান্ত মামলায় জামিনের আবেদন খারিজ হয়ে যায়। গত জুন মাসে সুমিতের মোবাইলের 'লাস্ট লোকেশন' অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে মেলায় শালবনি পুলিশ সেখানে গিয়ে তালা ভেঙে ঢোকে, যা ঘিরে রাজ্য রাজনীতিতে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছিল। এমনকি তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও সেই সময়ে সেখানে উপস্থিত হয়েছিলেন। অবশেষে সুপ্রিম কোর্টের নির্দেশে শনিবার তিনি সিআইডি ভবনে হাজিরা দিলেন।

You might also like!