Breaking News
 
TMC Symbol Row: প্রতীক নিয়ে টানাপোড়েন বহাল! নির্বাচন কমিশনের সিদ্ধান্তে হস্তক্ষেপ নয়, দ্রুত ফয়সলার বার্তা সুপ্রিম কোর্টের Bihar Horror: বিহারে ফের কিশোরীকে হেনস্তার অভিযোগ! পথ আটকে অশালীন আচরণ, সমাজমাধ্যমে ভাইরাল ভিডিয়ো Supreme Court: ‘অন্তর্কলহ’ বিতর্কে চাপে জ্ঞানেশ! এর মধ্যেই সুপ্রিম কোর্টে বড় স্বস্তি কন্যা মেধার Adani Arogya Mandir: বাংলার স্বাস্থ্যক্ষেত্রে বড় পদক্ষেপ! নিউটাউনে আদানিদের ২০০০ বেডের হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন শুভেন্দুর Gautam Adani at Kolkata: কালীঘাটে পুজো দিয়ে দিন শুরু আদানির! নিউটাউনে হাসপাতালের ভিত্তিপ্রস্তর, বৈঠক শুভেন্দুর সঙ্গে EC Dissent Row: ‘জ্ঞানেশ, আপনার খেলা শেষ’! কমিশনের অন্তর্কলহের দাবি ঘিরে ‘আরশোলা’-দের বিস্ফোরক বার্তা

 

kolkata

1 hour ago

Gautam Adani at Kolkata: কালীঘাটে পুজো দিয়ে দিন শুরু আদানির! নিউটাউনে হাসপাতালের ভিত্তিপ্রস্তর, বৈঠক শুভেন্দুর সঙ্গে

Gautam Adani with his wife at Kalighat
Gautam Adani with his wife at Kalighat

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  বাংলায় বড়সড় বিনিয়োগের সম্ভাবনা ঘিরে বুধবার রাজ্যে পা রেখেছেন আদানি গোষ্ঠীর চেয়ারম্যান গৌতম আদানি। সফরের দ্বিতীয় দিনে বৃহস্পতিবার সকালে স্ত্রীকে সঙ্গে নিয়ে কালীঘাটে গিয়ে পুজো দেন তিনি। তাঁর বাংলা সফর ঘিরে দিনভর রয়েছে একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচি। বৃহস্পতিবার নিউটাউনে দু’হাজার শয্যার ‘আদানি আরোগ্য মন্দির’ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করার কথা রয়েছে। পাশাপাশি দুপুরে বাংলায় বিনিয়োগের সম্ভাবনা নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকে বসবেন গৌতম আদানি। ফলে শিল্প ও বিনিয়োগের ক্ষেত্রে আদানি গোষ্ঠীর সম্ভাব্য পরিকল্পনা নিয়ে এই বৈঠককে ঘিরে বিশেষ আগ্রহ তৈরি হয়েছে। 

রাজ্যে পালাবদলের পর শিল্পায়নের সংকল্প করেছে বিজেপি সরকার। আরও কর্ম সংস্থান ও শিল্প স্থাপনের অঙ্গিকার করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বাংলায় শিল্প ও বিনিয়োগে নামী শিল্পপতিরা এগিয়ে আসছেন, অনেকের সঙ্গেই কথা হচ্ছে। তেমনই রাজ্য সরকারের তরফে বার্তা দেওয়া হচ্ছে। আদানি গোষ্ঠী রাজ্যের একাধিক ক্ষেত্রে বিনিয়োগ করবে। সেই কথাও চর্চায় রয়েছে। শিল্প ও বিনিয়োগের সম্ভাবনাকে সামনে রেখেই বুধবার কলকাতায় এসেছেন আদানি গোষ্ঠীর চেয়ারম্যান গৌতম আদানি। 

নবান্ন সূত্রে খবর, আদানি গোষ্ঠী রাজ্যের একাধিক ক্ষেত্রে বিনিয়োগ করতে চলেছে। হাসপাতাল তৈরির পাশাপাশি কুমোরটুলি ঘাটের সংস্কারের কাজও করেছে তারা। আজ সেই ঘাটেরও উদ্বোধন হতে পারে। কলকাতার পুজোকেও এক নতুন মাত্রা দিচ্ছে আদানি গোষ্ঠী। সংস্থার তরফে জানানো হয়েছে, সেরা আটটি দুর্গাপুজোকে বেছে নেবে তারা। নির্বাচিত প্রতিটি পুজোকে ২৫ লক্ষ টাকা করে অনুদান দেবে আদানি গ্রুপ। দুর্গাপুজোর শিল্প ও ঐতিহ্যকে বিশ্বের দরবারে তুলে ধরার লক্ষ্যে দেশ-বিদেশের বিশিষ্ট ব্যক্তিত্বদের জন্যও বিশেষ পরিদর্শন কর্মসূচীর আয়োজন করা হয়েছে। আগামী ১০, ১১ এবং ১২ অক্টোবর তিন দিন ধরে চলবে এই বিশেষ পুজো প্রিভিউ টুর। 

You might also like!