Breaking News
 
Jitendra Tiwari: পাণ্ডবেশ্বরে বিনিয়োগের ঢল? প্রথম দিনেই ১ হাজার কোটি, ‘কর্মসংস্থান বাড়বে’, দাবি বিধায়কের Calcutta High Court Former Judge: বেহাল রাস্তার জেরে নিত্য যাতায়াতে সমস্যা, ট্রাইব্যুনালের দায়িত্ব থেকে অব্যাহতি চাইলেন অবসরপ্রাপ্ত বিচারপতি UP Rajya Sabha Polls: রিলায়েন্সের শীর্ষকর্তাকেই প্রার্থী! রাজ্যসভা ভোটে অখিলেশের বড় চমক, উত্তরপ্রদেশে নতুন সমীকরণ TMC Faction's Plea Dismissed: ‘সুপ্রিম’ ধাক্কা কালীঘাট তৃণমূলের, ৪ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজই, বহাল হাই কোর্টের নির্দেশ Dilip Ghosh: ‘ক্ষমতার অপব্যবহার করলে ফল পেতেই হবে’, অনুব্রতকে ঘিরে মন্তব্য দিলীপের PM Modi Hails Pilot: ‘৯/১১-র কায়দায় হামলা রুখেছে ভারতীয়’, বীর পাইলট স্মিত মচ্ছারের প্রশংসায় মোদি

 

Country

1 month ago

Abhishek Banerjee: অভিষেকের বিদেশযাত্রায় ফের অনিশ্চয়তা, চোখের চিকিৎসার মামলা পুনরায় ফিরল হাই কোর্টে

TMC leader Abhishek Banerjee
TMC leader Abhishek Banerjee

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  চোখের চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার অনুমতি চেয়ে করা আবেদনে আপাতত স্বস্তি পেলেন না কালীঘাট তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মামলাটিতে সরাসরি হস্তক্ষেপ না করে তা কলকাতা হাই কোর্টে ফেরত পাঠিয়ে দিল সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতির বেঞ্চ জানিয়েছে, এক সপ্তাহের মধ্যে শুনানি করে এই বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে হাই কোর্টকে। এর আগে অভিষেকের বিদেশযাত্রা নিয়ে আপত্তি জানিয়েছিল কলকাতা হাই কোর্ট। ফলে সুপ্রিম কোর্টের এই নির্দেশের পর চোখের চিকিৎসার জন্য তাঁর আমেরিকা যাওয়ার বিষয়টি এখনও অনিশ্চিত রয়ে গেল। এখন হাই কোর্টের সিদ্ধান্তের দিকেই তাকিয়ে রয়েছেন অভিষেক। 

চোখের চিকিৎসার জন্য আমেরিকা যেতে চান তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু তাঁর বিরুদ্ধে এখানে বেশ কিছু মামলা থাকায় আদালতের নির্দেশ ছাড়া দেশ ছাড়তে পারবেন না। তাই বিদেশযাত্রার অনুমতি চেয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি। জুলাইয়ের ২৯ তারিখ আমেরিকা যাওয়ার কথা ছিল। কিন্তু ২০ জুলাই কলকাতা হাই কোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চে মামলার শুনানিতে এই বিদেশযাত্রা নিয়ে স্পষ্ট আপত্তি করা হয়। আদালত প্রশ্ন তোলে, বিদেশে গিয়েই কেন চোখের চিকিৎসা করতে হবে? কলকাতায় চোখের চিকিৎসার জন্য একাধিক হাসপাতাল রয়েছে। এসএসকেএম হাসপাতালেই তিনি চোখের চিকিৎসা করাতে পারেন। প্রয়োজনে এসএসকেএম হাসপাতালে অভিষেকের চিকিৎসার জন্য মেডিক্যাল বোর্ড গঠন করার নির্দেশ দেবেন বলেও জানান বিচারপতি। এই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যান অভিষেক। 

সোমবার সেই মামলার শুনানি ছিল প্রধান বিচারপতি সূর্য কান্তর বেঞ্চে। তৃণমূল সাংসদের হয়ে সওয়াল করেন আইনজীবী গোপাল শংকরনারায়ণ। কিন্তু মামলা প্রায় শুনলই না  প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চ। সুপ্রিম কোর্টের মন্তব্য, “আমরা হাই কোর্টকে অনুরোধ করব মামলাটি এক সপ্তাহের মধ্যে শুনানি করে নিষ্পত্তি হোক।”  

You might also like!