Breaking News
 
Goonda Bill West Bengal: গুন্ডাদমন বিল নিয়ে বড় ধাক্কা রাজ্যের? এনডিপিএস আইনের সঙ্গে সংঘাত, খসড়া ফেরালেন রাষ্ট্রপতি CEC Complaint Row: জ্ঞানেশের বিরুদ্ধে FIR মহুয়ার! ‘সুপ্রিম-নির্দেশের অবমাননা’, মামলা চেয়ে কেন্দ্রের কাছে চিঠি Milan Pradhan in 2007 case: মিলনের শ্যোন অ্যারেস্ট নিয়ে নতুন মোড়! সিঙ্গল বেঞ্চের নির্দেশের বিরোধিতায় ডিভিশন বেঞ্চে রাজ্য Nandigram Bye Election : জেলবন্দি মিলনের হয়ে মাঠে অর্পিতা! মমতা-রাহুলকে ধন্যবাদ, শুক্রবার থেকেই নন্দীগ্রামে প্রচার Festival Firecracker Curbs: বাজি পোড়ানোয় কড়া নিষেধাজ্ঞা! উৎসবের মরশুমে লেজার লাইটও বন্ধ রাখার নির্দেশ বম্বে হাই কোর্টের Annapurna Bhandar: বেহাল রাস্তা সারাতে অন্নপূর্ণার টাকা! নিজের ২ মাসের ভাতা দান বিজেপি নেতার স্ত্রীর

 

West Bengal

53 minutes ago

Bengal Weather Update: শুক্রবার দুই বঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

Heavy Rains Forecast Across WB
Heavy Rains Forecast Across WB

 

কলকাতা, ২৫ সেপ্টেম্বর : শুক্রবার দক্ষিণবঙ্গে দফায় দফায় বৃষ্টি চলবে, এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর। তবে শুধু দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গেও বৃষ্টি হবে এ দিন। শুক্রবার দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এমন পূর্বাভাসই দিয়েছে আবহাওয়া দফতর। এ দিন দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর ও ঝাড়গ্রামে কমলা সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, হাওড়া, কলকাতায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

শুক্রবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রাম - এই জেলাগুলির কয়েক জায়গায়। ৭ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। এর পাশাপাশি ভারী বৃষ্টি হতে পারে কলকাতা, হাওড়া, দক্ষিণ ২৪ পরগনা, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান জেলার দু-এক জায়গায়। ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুরের দু-এক জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। শনিবার বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম ও পশ্চিম বর্ধমানে হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। এছাড়াও, দক্ষিণ ২৪ পরগণা ও দুই মেদিনীপুরে শনিবার বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে।

এদিকে উত্তরবঙ্গেও শুক্রবার অতি ভারী বৃষ্টির সর্তকতা। শুক্রবার অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে জলপাইগুড়িতে| এ দিন ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ারে| আর শনিবার ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে জলপাইগুড়িতে|

You might also like!