Breaking News
 
CM Suvendu Adhikari: লাখ লাখ ফেনসিডিল গুঁড়িয়ে দিল বুলডোজার! ইকোপার্ক থেকে নিষিদ্ধ কাফসিরাপ ব্যবসায় কড়া বার্তা মুখ্যমন্ত্রীর Election Commission: দ্রুত নিষ্পত্তিতে কমিশনের নয়া উদ্যোগ! ২১টি ট্রাইব্যুনাল বাড়ানোর সিদ্ধান্ত, ডিজিটাল শুনানিতে জোর Annapurna Yojana: দু’টি প্রকল্পের টাকা একসঙ্গে নয়! অন্নপূর্ণা-বিধবাভাতা নিয়ে নয়া নিয়ম, নির্দেশিকা জারি CM Suvendu Adhikari : ২০ কোটি ব্যয়ে মূর্তি নদীর উপর সেতু,পুজোর আগেই বন্ধ চা বাগান খোলার উদ্যোগ মুখ্যমন্ত্রীর Calcutta HC: একটি মামলা বাদে সবই প্রত্যাহার! হাই কোর্টে রাজ্যের বক্তব্যের পর মিলনের জেলমুক্তির সম্ভাবনা West Bengal SIR: ৩৭ লাখের বেশি আবেদন, নিষ্পত্তিতে ১২ বছর! সুপ্রিম কোর্টে বড় প্রস্তাব কমিশনের

 

West Bengal

56 minutes ago

Bengal Weather Forecast: উপকূলে ঝোড়ো হাওয়া; উত্তাল সমুদ্র, দক্ষিণ ও উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস

Rain forecast for South and North Bengal
Rain forecast for South and North Bengal

 

কলকাতা, ২৩ সেপ্টেম্বর : বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি দ্রুত শক্তি সঞ্চয় করে অতি গভীর নিম্নচাপে পরিণত হতে চলেছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বুধবার রাতের মধ্যে ওড়িশা ও অন্ধ্রপ্রদেশ উপকূল বরাবর স্থলভাগ অতিক্রম করার সম্ভাবনা রয়েছে অতি গভীর নিম্নচাপটি। দক্ষিণবঙ্গের সর্বত্রই আগামী চার দিন দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। বিশেষ করে উপকূলবর্তী জেলাগুলিতে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। সাগর অত্যন্ত উত্তাল থাকার কারণে আগামী ২৫ সেপ্টেম্বর পর্যন্ত রাজ্যের সমস্ত মৎস্যজীবীকে গভীর সমুদ্রে যাওয়ার ওপর কড়া নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। যাঁরা ইতিপূর্বে সমুদ্রে গিয়েছেন, তাঁদেরও দ্রুত কূলে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, আগামী চার দিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সর্বত্রই হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। তবে উপকূল ও পশ্চিমাঞ্চলের পাঁচ জেলায় বৃষ্টির দাপট সবচেয়ে বেশি থাকবে। দক্ষিণ ও উত্তর ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গের পাশাপাশি বৃষ্টির দাপট বাড়বে উত্তরবঙ্গেও। আবহাওয়া দফতর সূত্রের খবর, উত্তরের ওপরের দিকের পাঁচটি জেলা—দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সম্ভাব্য দুর্যোগ মোকাবিলায় নবান্ন থেকে সংশ্লিষ্ট জেলা প্রশাসনগুলিকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

You might also like!