Game

1 hour ago

Nations League: নেশন্স লিগ, জয়ে শুরু জিদানের ফ্রান্সের

Zidane Wins First Game As France Manager
Zidane Wins First Game As France Manager

 

ইজমিত( তুরস্ক), ২৬ সেপ্টেম্বর  : প্রতিপক্ষের মাঠে শুক্রবার রাতে ১-০ গোলে জিতেছে ফ্রান্স তুরস্কের বিরুদ্ধে। এই ম্যাচ দিয়ে ফ্রান্সের কোচ হিসেবে পথচলা শুরু হলো দলটির ১৯৯৮ বিশ্বকাপ জয়ের নায়ক জিদানের। দ্বিতীয়ার্ধের ৫৪ মিনিটে গোল পায় ফ্রান্স। প্রতিপক্ষের থেকে আলগা বল পেয়ে ওলিসে পাস দেন এমবাপের উদ্দেশ্যে। বক্সের মুখে বল নিয়ন্ত্রণে নিয়ে জোরাল শটে কাছের পোস্ট দিয়ে জালে পাঠান রেয়াল মাদ্রিদ ফরোয়ার্ড। ফ্রান্সের রেকর্ড গোলস্কোরার এমবাপের গোল হলো ৬৭টি, ১০৭ ম্যাচে। তবে গোল পাওয়ার পর ঠিকমতো উদযাপনও করতে পারেননি এমবাপে। হাঁটু চেপে ধরে থাকতে দেখা যায় তাকে। পরে বসে পড়েন মাটিতে। প্রাথমিক চিকিৎসা নিয়েও আর খেলা হয়নি তার। ‘এ’ লিগের এক নম্বর গ্রুপের ম্যাচটিতে বল দখলে ফ্রান্স এগিয়ে থাকলেও, আক্রমণে দুই দলই ছিল প্রায় সমানে-সমান। গোলের জন্য ফরাসিদের ১২ শটের চারটি ছিল লক্ষ্যে, সমান সংখ্যক শট নিয়ে স্বাগতিকরা লক্ষ্যে রাখতে পারে তিনটি।তবে তুরস্ককে হারিয়ে নেশন্স লিগে শুভসূচনা করলেও, ফ্রান্সের জন্য দুর্ভাবনা হয়ে এসেছে অধিনায়কের চোট নিয়ে মাঠ ছাড়া।

You might also like!