Breaking News
 
Chirag Paswan: কমিশনের অন্দরে ভিন্নমতের জল্পনা! জ্ঞানেশ বিতর্কে মুখ খুলে কী বললেন জোটসঙ্গী মন্ত্রী? Annapurna Bhandar: উৎসবের মাসে বড় খবর! অন্নপূর্ণা যোজনার অক্টোবরের কিস্তি নিয়ে নয়া বার্তা Egg attack on Sayan Banerjee: ‘কাল এ, বি, সি আক্রান্ত হবে’! সায়নের উপর ডিম হামলায় স্বতঃপ্রণোদিত মামলা হাই কোর্টে Goonda Bill West Bengal: গুন্ডাদমন বিল নিয়ে বড় ধাক্কা রাজ্যের? এনডিপিএস আইনের সঙ্গে সংঘাত, খসড়া ফেরালেন রাষ্ট্রপতি CEC Complaint Row: জ্ঞানেশের বিরুদ্ধে FIR মহুয়ার! ‘সুপ্রিম-নির্দেশের অবমাননা’, মামলা চেয়ে কেন্দ্রের কাছে চিঠি Milan Pradhan in 2007 case: মিলনের শ্যোন অ্যারেস্ট নিয়ে নতুন মোড়! সিঙ্গল বেঞ্চের নির্দেশের বিরোধিতায় ডিভিশন বেঞ্চে রাজ্য

 

West Bengal

1 hour ago

Annapurna Bhandar: উৎসবের মাসে বড় খবর! অন্নপূর্ণা যোজনার অক্টোবরের কিস্তি নিয়ে নয়া বার্তা

Annapurna Bhandar Update
Annapurna Bhandar Update

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  বঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপি ক্ষমতায় এলে মহিলাদের অন্নপূর্ণা যোজনার আওতায় মাসে ৩ হাজার টাকা করে দেওয়ার ঘোষণা আগেই করেছিলেন শুভেন্দু অধিকারী। গত ৪ মে পালাবদলের পর ধীরে ধীরে এই প্রকল্পের টাকা দেওয়া শুরু হয় জুন মাস থেকে। সেপ্টেম্বরেই চতুর্থ কিস্তির টাকা উপভোক্তাদের অ্যাকাউন্টে পৌঁছেছে। তবে এখনও অনেকের অপেক্ষা অক্টোবরের কিস্তির জন্য। কারণ সামনে পুজো। উৎসবের মরশুমে হাতে অতিরিক্ত ৩ হাজার টাকা এলে আর্থিক ভাবে পিছিয়ে থাকা মহিলাদের অনেকটাই সুবিধা হবে বলে মনে করা হচ্ছে। ফলে পুজোর মাসে অন্নপূর্ণা যোজনার পরবর্তী কিস্তির টাকা কবে অ্যাকাউন্টে ঢুকবে, সে দিকেই এখন নজর উপভোক্তাদের। 

অন্নপূর্ণা যোজনায় আবেদনের ভিত্তিতে এখনও পর্যন্ত প্রায় ১ কোটি ৫০ লক্ষ মহিলার অ্যাকাউন্টে তিনহাজার টাকা প্রদান করা হয়েছে। নবান্ন সূত্রে খবর, প্রতিমাসের ১৭ তারিখ যোগ্য উপভোক্তাদের অ্যাকাউন্টে এই টাকা দিয়ে দেওয়া হবে। ফলে অক্টোবর মাসেও যে ১৭ তারিখ নাগাদ টাকা ঢুকবে সেই ব্যাপারে এই বার্তায় দিয়েছে প্রশাসন। আগামী মাসে যেহেতু দুর্গাপুজো। এবং খাতায় কলমে অক্টোবর মাসের ১৭ তারিখ থেকেই পুজো শুরু হচ্ছে ফলে সরকারি ছুটি পড়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এই অবস্থায় আগামী মাসে ১৭ অক্টোবর টাকা ঢুকবে নাকি তার আগে যোগ্য উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা দিয়ে দেওয়া হবে? সেই বিষয়ে এখনই নিশ্চিত ভাবে কিছু বলা যাচ্ছে না। 

অন্নপূর্ণা যোজনায় টাকা ঢুকেছে কীনা অ্যাকাউন্টে তা জানতে সাইবার ক্যাফে, ব্যাঙ্ক বা সিএসপি-তে যাওয়ার আর কোনও প্রয়োজন নেই। ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার এবং মোবাইল নম্বর লিঙ্ক থাকলেই ফোনে টাকা ঢোকার মেসেজ পাবেন। এছাড়াও আপনার যে ব্যাঙ্কে অ্যাকাউন্ট সেই ব্যাঙ্কের অ্যাপ ডাউনলোড করে মোবাইলে নেট ব্যাকিং চালু করলেও অ্যাকাউন্ট স্টেটমেন্ট এবং আপনার টাকা চেক করতে পারবেন। যদিও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সম্প্রতি জানিয়েছিলেন যে, প্রতিমাসের ১৭ তারিখ এবার থেকে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা দেওয়া হবে। এছাড়াও যারা একসঙ্গে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা ও বিধবা ভাতার টাকা পাচ্ছেন তাদেরকে যে কোনও একটি প্রকল্প বেছে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। ফলে অক্টোবর মাস থেকেই মিলবে জোড়া ভাতার টাকা। যে কোনও একটি প্রকল্পেই আর্থিক সহায়তা পাবেন আবেদনকারীরা। 


You might also like!