Breaking News
 
CEC Complaint Row: জ্ঞানেশের বিরুদ্ধে FIR মহুয়ার! ‘সুপ্রিম-নির্দেশের অবমাননা’, মামলা চেয়ে কেন্দ্রের কাছে চিঠি Milan Pradhan in 2007 case: মিলনের শ্যোন অ্যারেস্ট নিয়ে নতুন মোড়! সিঙ্গল বেঞ্চের নির্দেশের বিরোধিতায় ডিভিশন বেঞ্চে রাজ্য Nandigram Bye Election : জেলবন্দি মিলনের হয়ে মাঠে অর্পিতা! মমতা-রাহুলকে ধন্যবাদ, শুক্রবার থেকেই নন্দীগ্রামে প্রচার Festival Firecracker Curbs: বাজি পোড়ানোয় কড়া নিষেধাজ্ঞা! উৎসবের মরশুমে লেজার লাইটও বন্ধ রাখার নির্দেশ বম্বে হাই কোর্টের Annapurna Bhandar: বেহাল রাস্তা সারাতে অন্নপূর্ণার টাকা! নিজের ২ মাসের ভাতা দান বিজেপি নেতার স্ত্রীর TMC name-symbol row: মমতার ‘প্রতীক-যুদ্ধ’! সিদ্ধান্ত নিতে কত সময়, কমিশনের কাছে জানতে চাইল সুপ্রিম কোর্ট

 

kolkata

1 month ago

Abhishek Banerjee: চোখের চিকিৎসা নিয়ে হাই কোর্টের কড়া অবস্থান, বিদেশযাত্রা অনিশ্চিত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

MP Abhishek Banerjee
MP Abhishek Banerjee

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  চোখের চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার আবেদন নিয়ে কলকাতা হাই কোর্টে স্বস্তি মিলল না অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। বুধবার শুনানিতে বিচারপতি সৌগত ভট্টাচার্য ডায়মন্ড হারবারের সাংসদকে অবিলম্বে এসএসকেএম হাসপাতালে চিকিৎসকদের কাছে হাজির হওয়ার নির্দেশ দেন। আদালতের নির্দেশ অনুযায়ী সেখানে একটি বিশেষ মেডিক্যাল বোর্ড গঠন করে তাঁর শারীরিক অবস্থা পরীক্ষা করা হবে। সেই বোর্ডের রিপোর্ট শুক্রবার কলকাতা হাই কোর্টে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। 

অভিষেকের আইনজীবী এদিন আদালতে জানান, এসএসকেএমে বৃহস্পতিবার যেতে রাজি নন তাঁর মক্কেল। চিকিৎসা পদ্ধতিতে যাতে ছেদ না পড়ে তাই বিদেশে যেতে চান। তবে হাই কোর্টের তরফে জানানো হয়েছে, আদালত চিকিৎসা বিশেষজ্ঞ নয়। বাকিরাও নন। বর্তমানে আবেদনকারীর চিকিৎসা গুরুত্বপূর্ণ। কোথায় হবে সেটা নয়। আবেদনকারীর বিরুদ্ধে একাধিক মামলা চলছে। হেয়ার স্ট্রিট থানার একটি অভিযোগে অন্য বেঞ্চে মামলা চলছে। আদালত তাঁকে অন্তর্বর্তী রক্ষাকবচ দিয়েছে। সব ক্ষেত্রে তদন্ত চলছে। বৃহস্পতিবার হাই কোর্টে তিনটি এফআইআর সংক্রান্ত আরও একটি মামলা রয়েছে। বিচারপতি সাফ জানান, বিদেশযাত্রার প্রয়োজন আদালত কারণ খুঁজে পায়নি। আদালতের পর্যবেক্ষণ, এই মামলা বিচারাধীন থেকে লাভ নেই। তাই মামলা খারিজ করার সিদ্ধান্ত হাই কোর্টের। 

উল্লেখ্য, চোখের চিকিৎসার জন্য আমেরিকা যেতে চান তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু তাঁর বিরুদ্ধে এখানে বেশ কিছু মামলা থাকায় আদালতের নির্দেশ ছাড়া দেশ ছাড়তে পারবেন না। তাই বিদেশযাত্রার অনুমতি চেয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি। জুলাইয়ের ২৯ তারিখ আমেরিকা যাওয়ার কথা ছিল। কিন্তু ২০ জুলাই কলকাতা হাই কোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চে মামলার শুনানিতে এই বিদেশযাত্রা নিয়ে স্পষ্ট আপত্তি করা হয়। আদালত প্রশ্ন তোলে, বিদেশে গিয়েই কেন চোখের চিকিৎসা করতে হবে? কলকাতায় চোখের চিকিৎসার জন্য একাধিক হাসপাতাল রয়েছে। এসএসকেএম হাসপাতালেই তিনি চোখের চিকিৎসা করাতে পারেন। প্রয়োজনে এসএসকেএম হাসপাতালে অভিষেকের চিকিৎসার জন্য মেডিক্যাল বোর্ড গঠন করার নির্দেশ দেবেন বলেও জানান বিচারপতি। এই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যান অভিষেক। সুপ্রিম কোর্টের নির্দেশে মামলা ফের ফেরত যায় হাই কোর্টে।

You might also like!