Breaking News
 
Government Employees Salary: পুজোর আগেই সরকারি কর্মীদের বড় সুখবর! অক্টোবরে অগ্রিম বেতন, সঙ্গে বর্ধিত ডিএ NCPI’s New Panel: এনসিপিআইয়ের জাতীয় কমিটিতেও নেই সুদীপ-কাকলি! সিনিয়র সাংসদদের বাদ দিয়েই তালিকা প্রকাশ, তুঙ্গে চর্চা Mukundapur Chaos: মুকুন্দপুরে কার্যালয় দখল নিয়ে ধুন্ধুমার! সংঘর্ষের পর ২ মমতাপন্থী তৃণমূল কর্মী গ্রেপ্তার Election Commission: SIR নিয়ে কমিশনেই মতপার্থক্য? জ্ঞানেশ কুমারের সিদ্ধান্তে ‘অসহমতি’ ২ কমিশনারের, সরব তৃণমূল Maa Tara Express: দীর্ঘ প্রতীক্ষার অবসান! বারাকপুরে থামল মা তারা এক্সপ্রেস, বিধায়কের মুখে ‘ডবল ইঞ্জিনের বেনিফিট’ Piyush Kanoria argument: তোলাবাজি-সিন্ডিকেট নিয়ে বিজেপির সভায় তুমুল উত্তাপ! শারদ্বতকে আঙুল তুলে প্রশ্ন পীযূষের

 

kolkata

1 month ago

CM Suvendu Adhikari : অসুস্থ মিঠুনকে দেখতে হাসপাতালে শুভেন্দু, কেমন আছেন ‘মহাগুরু’?

Mithun Chakraborty hospitalized
Mithun Chakraborty hospitalized

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি অভিনেতা মিঠুন চক্রবর্তী। বাইপাস সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে তাঁর অস্ত্রোপচার হয়েছে। শুক্রবার সকালে অভিনেতার শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর সঙ্গে ছিলেন যাদবপুরের বিধায়ক শর্বরী মুখোপাধ্যায়-সহ আরও কয়েকজন। হাসপাতালে চিকিৎসকদের সঙ্গে কথা বলে মিঠুনের চিকিৎসা ও বর্তমান শারীরিক পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত খোঁজ নেন মুখ্যমন্ত্রী। অভিনেতার দ্রুত সুস্থতা কামনা করেন তিনি। 

বেশ কয়েকবছর আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গ ত্যাগ করে বিজেপিতে যোগ দিয়েছেন মিঠুন চক্রবর্তী। তা নিয়ে বিতর্কও হয়েছে প্রবল। তবে বয়সের তোয়াক্কা না করেই ছাব্বিশের নির্বাচনেও বিজেপির হয়ে চুটিয়ে প্রচার করেছেন তিনি। একাধিক এলাকায় রোড শো করেছেন। মাঝ পথে অসুস্থ হয়েও পড়েছেন। তবে তাতেও দমে যাননি। পরিবর্তনের লক্ষ্যে ছুটে বেরিয়েছেন।  পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর নিউটাউনে বর্ষীয়ান অভিনেতার বাড়িতে গিয়ে দেখা করেছিলেন শুভেন্দু অধিকারী। মিঠুন চক্রবর্তী হাসপাতালে ভর্তি জানতে পেরেই এদিন তাঁর কাছে ছুটে গেলেন মুখ্যমন্ত্রী।  

শুক্রবার সকালে চিনার পার্কের বাড়ি থেকে বেরিয়ে সোজা বাইপাসের ধারের ওই বেসরকারি হাসপাতালে পৌঁছে যান শুভেন্দু। মিঠুন চক্রবর্তীর সঙ্গে দেখা করেন। বেশ কিছুক্ষণ কথা বলেন দু’জনে। মিঠুনের শরীরের খোঁজখবর মুখ্যমন্ত্রী। এরপর চিকিৎসকদের সঙ্গেও কথা বলেন তিনি। হাসপাতাল থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “উনি বাংলার সম্পদ। তার সঙ্গে রাজনৈতিক পরিচয়ের কোনও সম্পর্ক নেই। তবে বাংলায় রাষ্ট্রবাদী সরকার আসার নেপথ্যে মহাগুরুর অবদান অনেক। ছোট্ট একটা অপারেশন হয়েছে। ভালো আছেন।” নিজেই সোশাল মিডিয়ায় মিঠুন চক্রবর্তী সঙ্গে সাক্ষাতের ছবিও পোস্ট করেছেন শুভেন্দু। হাসপাতাল সূত্রে খবর, ‘মহাগুরু’র হাতে অস্ত্রোপচার হয়েছে। তবে আপাতত তিনি সুস্থ রয়েছেন। দু-একদিনের মধ্যেই ছাড়া হতে পারে তাঁকে।   

You might also like!