
কোটাম্বি, ১৪ সেপ্টেম্বর : গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত সোমবার গণেশ চতুর্থী উপলক্ষ্যে নিজ বাসভবনে সিদ্ধিদাতা গণেশের পূজার্চনা করেছেন। যথোচিত ধর্মীয় মর্যাদায় কোটাম্বিতে পৈতৃক বাসভবনে সিদ্ধিদাতা গণেশের আরাধনা করেন প্রমোদ সাওয়ান্ত। গোয়ার বাসিন্দা তথা সমগ্র দেশবাসীকে গণেশ পুজোর শুভেচ্ছা জানিয়ে মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত বলেছেন, "গোয়া সরকার এবং আমার নিজের পক্ষ থেকে আমি গণেশ চতুর্থী উপলক্ষ্যে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। গণেশ উৎসবের সময় এক থেকে সাত দিনের জন্য ভগবান গণেশের প্রতিমাকে ঘরে বরণ করে নেওয়া হয় এবং অত্যন্ত উৎসাহ ও আড়ম্বরের সঙ্গে এই উৎসব পালন করা হয়। ভগবান গণেশ সুখের আধার ও দুঃখ-মোচনকারী হিসেবে পূজিত হন; আমি প্রার্থনা করি যেন তিনি সকলের জীবনে সুখ নিয়ে আসেন এবং সমস্ত দুঃখ দূর করেন। আমি গোয়ার সমৃদ্ধি ও কল্যাণের জন্য ভগবান গণেশের কাছে প্রার্থনা করি।"
गणपती बाप्पा मोरया! श्री गणेश चतुर्थीच्या पावन पर्वानिमित्त श्री गणरायाची विधिवत प्राणप्रतिष्ठा केली. विघ्नहर्त्या श्री गणरायाच्या चरणी प्रार्थना केली की, त्यांच्या आशीर्वादाने सर्वांच्या जीवनात सुख, समृद्धी, उत्तम आरोग्य आणि आनंद नांदो आणि सर्वांच्या मनोकामना पूर्ण होवोत. https://t.co/ucZ64uJxtF
— Dr. Pramod Sawant (@DrPramodPSawant) September 14, 2026
