Breaking News
 
Dilip Ghosh: সরকারি অনুদান নিলে মণ্ডপে মুখ্যমন্ত্রীর ছবি? বিতর্কের মাঝেই ‘মমতার আমল’ টেনে দিলীপের বার্তা LED Ads at Puja pandal: পুজো মণ্ডপে এলইডি বিজ্ঞাপনে চড়া কর! ৫০ হাজার পর্যন্ত গুনতে হবে, পুরসভার নয়া নির্দেশ Government Employees Salary: পুজোর আগেই সরকারি কর্মীদের বড় সুখবর! অক্টোবরে অগ্রিম বেতন, সঙ্গে বর্ধিত ডিএ NCPI’s New Panel: এনসিপিআইয়ের জাতীয় কমিটিতেও নেই সুদীপ-কাকলি! সিনিয়র সাংসদদের বাদ দিয়েই তালিকা প্রকাশ, তুঙ্গে চর্চা Mukundapur Chaos: মুকুন্দপুরে কার্যালয় দখল নিয়ে ধুন্ধুমার! সংঘর্ষের পর ২ মমতাপন্থী তৃণমূল কর্মী গ্রেপ্তার Election Commission: SIR নিয়ে কমিশনেই মতপার্থক্য? জ্ঞানেশ কুমারের সিদ্ধান্তে ‘অসহমতি’ ২ কমিশনারের, সরব তৃণমূল

 

kolkata

51 minutes ago

Government Employees Salary: পুজোর আগেই সরকারি কর্মীদের বড় সুখবর! অক্টোবরে অগ্রিম বেতন, সঙ্গে বর্ধিত ডিএ

Advance salary for government employees in October
Advance salary for government employees in October

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  সরকারি কর্মী এবং অবসরপ্রাপ্তদের জন্য পুজোর মাসে বড় সুখবর। অক্টোবর মাসে স্বাভাবিক সময়ের আগেই হাতে আসতে চলেছে বেতন ও পেনশন। সাধারণত মাসের শেষ দিন অর্থাৎ ৩১ অক্টোবর বেতন ও পেনশন পাওয়ার কথা থাকলেও পুজোর কথা মাথায় রেখে এ বার তা এগিয়ে আনা হচ্ছে। ৩১ তারিখের পরিবর্তে ১৫ অক্টোবরই বেতন ও পেনশন পাওয়ার কথা। শুধু অগ্রিম বেতন ও পেনশনই নয়, অক্টোবরের সেই টাকার সঙ্গেই বর্ধিত মহার্ঘ ভাতা বা ডিএ-র সুবিধাও হাতে পাবেন সরকারি কর্মী এবং অবসরপ্রাপ্তরা। ফলে পুজোর আগে একসঙ্গে বেতন বা পেনশনের টাকা এবং বর্ধিত ডিএ পাওয়ায় উৎসবের মরসুমে তাঁদের আর্থিক স্বস্তি কিছুটা বাড়বে।

পুজো মানেই কেনাকাটা-খাওয়াদাওয়া আনন্দ। অর্থাৎ খরচে কোনও লাগাম থাকে না। এদিকে টানা ছুটি থাকে অফিস-স্কুল-কলেজে। সেই সব দিক মাথায় রেখেই প্রায় ১৫ দিন আগেই অক্টোবরের বেতন ও পেনশন দিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। বুধবার অর্থ দপ্তরের তরফে এই সংক্রান্ত নির্দেশিকা জারি করা হয়েছে। সেখানেই স্পষ্ট করে দেওয়া হয়েছে, অক্টোবরের বেতন ও পেনশন সেই মাসের ১৫ তারিখেই পেয়ে যাবেন সরকারি ও সরকার পোষিত কর্মীরা। 

বাজেটেই সরকারের তরফে ঘোষণা করা হয়েছিল ২০ শতাংশ ডিএ। জানানো হয়েছিল, অক্টোবর থেকে তা পাবেন সরকারি ও সরকার পোষিত কর্মীরা। এদিনের বিজ্ঞপ্তিতে স্পষ্ট করে দেওয়া হয়েছে যে, ১৫ অক্টোবরের বেতন ও পেনশনের সঙ্গেই মিলবে বর্ধিত ডিএ। অর্থাৎ সেপ্টেম্বরের বেতন মিলবে মাসের শেষ তারিখে, ১৫ দিনের ব্যবধানে ফের মিলবে সেই মাসের বেতন। সরকারি এই নির্দেশিকায় স্বাভাবিকভাবেই খুশি সরকারি ও সরকার পোষিত কর্মীরা।

You might also like!