kolkata

54 minutes ago

Bypoll BJP: জোড়া উপনির্বাচনে প্রার্থী দিল বিজেপি, নন্দীগ্রামে চন্দ্রনাথের মা

Nandigram BJP candidate Hasirani Rath
Nandigram BJP candidate Hasirani Rath

 

কলকাতা, ১৫ সেপ্টেম্বর : পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম ও মুর্শিদাবাদের রেজিনগর, এই দুই বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে প্রার্থীদের নাম ঘোষণা করল বিজেপি। নন্দীগ্রামে প্রার্থী করা হয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রাক্তন আপ্তসহায়ক চন্দ্রনাথ রথের মা হাসিরানি রথকে। রেজিনগরে শাখারভ সরকারকে প্রার্থী করেছে বিজেপি।

মঙ্গলবার বিজেপির পক্ষ থেকে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। প্রার্থী তালিকা অনুযায়ী, রেজিনগর উপনির্বাচনে শাখারভ সরকারকে প্রার্থী করা হয়েছে এবং নন্দীগ্রামে হাসিরানি রথকে প্রার্থী করেছে বিজেপি। আগামী ৬ অক্টোবর এই দুই আসনে উপনির্বাচন। মনোনয়ন জমা দেওয়া যাবে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত।

উল্লেখ্য, গত বিধানসভা নির্বাচনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম ছাড়াও লড়েছিলেন ভবানীপুর কেন্দ্র থেকেও। দুই কেন্দ্র থেকেই জেতেন তিনি। ভোটে জেতার পর নন্দীগ্রাম আসন ছেড়ে দেন। ফলে ওই কেন্দ্রে উপনির্বাচন করাতে হচ্ছে নির্বাচন কমিশনকে। একই ছবি রেজিনগরেও। হুমায়ুন কবির রেজিনগর ছাড়াও নওদা আসন থেকেও লড়েছিলেন। জেতেন দুই আসন থেকেই। ভোটের পর রেজিনগর ছেড়ে দেন হুমায়ুন।

You might also like!