Breaking News
 
CEC Complaint Row: জ্ঞানেশের বিরুদ্ধে FIR মহুয়ার! ‘সুপ্রিম-নির্দেশের অবমাননা’, মামলা চেয়ে কেন্দ্রের কাছে চিঠি Milan Pradhan in 2007 case: মিলনের শ্যোন অ্যারেস্ট নিয়ে নতুন মোড়! সিঙ্গল বেঞ্চের নির্দেশের বিরোধিতায় ডিভিশন বেঞ্চে রাজ্য Nandigram Bye Election : জেলবন্দি মিলনের হয়ে মাঠে অর্পিতা! মমতা-রাহুলকে ধন্যবাদ, শুক্রবার থেকেই নন্দীগ্রামে প্রচার Festival Firecracker Curbs: বাজি পোড়ানোয় কড়া নিষেধাজ্ঞা! উৎসবের মরশুমে লেজার লাইটও বন্ধ রাখার নির্দেশ বম্বে হাই কোর্টের Annapurna Bhandar: বেহাল রাস্তা সারাতে অন্নপূর্ণার টাকা! নিজের ২ মাসের ভাতা দান বিজেপি নেতার স্ত্রীর TMC name-symbol row: মমতার ‘প্রতীক-যুদ্ধ’! সিদ্ধান্ত নিতে কত সময়, কমিশনের কাছে জানতে চাইল সুপ্রিম কোর্ট

 

kolkata

1 month ago

CM Suvendu Adhikari: জরুরি অবস্থার বিরুদ্ধে লড়াইয়ের স্বীকৃতি, ৩২৫ ‘লোকতন্ত্র সেনানী’কে সংবর্ধনা শুভেন্দুর

CM Suvendu Adhikari
CM Suvendu Adhikari

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  ১৯৭৫ সালের জরুরি অবস্থার বিরুদ্ধে আন্দোলনে অংশ নিয়ে কারাবন্দি হয়েছিলেন রাজ্যের ৩২৫ জন ‘লোকতন্ত্র সেনানী’। তাঁদের সম্মান জানিয়ে সংবর্ধনা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিল্প ও বাণিজ্যমন্ত্রী তাপস রায়ও। প্রত্যেক ‘লোকতন্ত্র সেনানী’র হাতে তুলে দেওয়া হয় তাম্রপদক ও সম্মাননা। এদিন তাঁদের জন্য একাধিক সুযোগ-সুবিধার ঘোষণাও করেন মুখ্যমন্ত্রী। ‘লোকতন্ত্র সেনানী’দের মাসিক ১০ হাজার টাকা করে ভাতা, বিনামূল্যে সরকারি বাসে যাতায়াত এবং সরকারি হাসপাতালে চিকিৎসা পরিষেবার সুবিধা দেওয়ার কথা জানান তিনি। কোনও সম্মানপ্রাপ্ত ব্যক্তি জীবিত না থাকলে তাঁর স্ত্রী বা স্বামীও এই সুবিধাগুলি পাবেন বলে ঘোষণা করা হয়েছে। 

জরুরি অবস্থার ভয়ংকর দিনের কথা স্মৃতিচারণা করে মুখ্যমন্ত্রী বলেন, “গোটা দেশে এক লক্ষ মানুষকে জেলবন্দি করা হয়। বাংলার কমপক্ষে ৫ হাজার মানুষ ছিলেন। গণতন্ত্রের কণ্ঠরোধ করার সেই অপচেষ্টার বিরুদ্ধে যাঁরা জেলের অন্ধকারে কাটিয়েছিলেন, তাঁদের ত্যাগের ফলে দেশে সংসদীয় গণতন্ত্র ও ভোটাধিকার সুরক্ষিত রয়েছে।” 

এদিনের অনুষ্ঠানে ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের অবদানের কথাও স্মরণ করেন। অতীতে রাষ্ট্রবাদ, দেশপ্রেম এবং সনাতন সংস্কৃতিকে মুছে ফেলার চেষ্টা হয়েছিল বলে অভিযোগ করেন। বর্তমান প্রজন্মের কাছে তাঁর অবদানের কথা তুলে ধরতে হবে বলেই জানান। সে কারণে শ্যামাপ্রসাদের ১২৫ তম জন্মবার্ষিকীতে আগামী ১৩ আগস্ট সচিবালয়ে মুখ্যসচিবের নেতৃত্বে বিশেষ কমিটি গঠিত হবে। ওই কমিটির মাধ্যমে শ্যামাপ্রসাদের আদর্শ ও বঙ্গভঙ্গের সঠিক ইতিহাস পাঠ্যপুস্তকের সিলেবাসে অন্তর্ভুক্ত করা হবে বলেও জানান মুখ্যমন্ত্রী। 

You might also like!