kolkata

1 hour ago

Kolkata Police: পথ নিরাপত্তার বার্তা দিতে কলকাতা পুলিশের সাইকেল যাত্রা, অংশ নিলেন ১৫০ জন

Kolkata Police organizes cycle rally
Kolkata Police organizes cycle rally

 

কলকাতা, ৮ আগস্ট :পথ দুর্ঘটনা রোধ এবং সাধারণ মানুষের মধ্যে ট্রাফিক আইন সম্পর্কে সচেতনতা বাড়াতে কলকাতা পুলিশের উদ্যোগে পালিত হচ্ছে ‘রোড সেফটি উইক ২০২৬’। সেই কর্মসূচির অঙ্গ হিসেবে শনিবার কলকাতার রাজপথে আয়োজিত হল বিশেষ সাইকেল যাত্রা। ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে থেকে শুরু হয়ে প্রিন্সেপ ঘাট হয়ে লালবাজার পর্যন্ত যায় এই যাত্রা।

যাত্রার মূল লক্ষ্য ছিল সাধারণ মানুষ, বিশেষ করে বাইক চালকদের মধ্যে ট্রাফিক আইন মেনে চলা এবং নিরাপদে পথ চলার বার্তা পৌঁছে দেওয়া। যাত্রার সূচনা করেন কলকাতা পুলিশের কমিশনার অজয় কুমার নন্দ। ফ্ল্যাগ অফ করার পাশাপাশি তিনি নিজেও সাইকেলে যাত্রাতে অংশ নেন। কলকাতা পুলিশের এই উদ্যোগে প্রায় ১৫০ জন অংশগ্রহণ করেন।

পুলিশের তরফে জানানো হয়েছে, পথ দুর্ঘটনা কমাতে ট্রাফিক আইন সম্পর্কে সাধারণ মানুষের সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। হেলমেট ব্যবহার, নির্দিষ্ট গতিসীমা মেনে চলা, ট্রাফিক সিগন্যাল অনুসরণ এবং অন্যান্য সড়ক নিরাপত্তা বিধি মেনে চলার  

You might also like!