
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: বড় বড় অগ্নিকাণ্ডের পরও অগ্নিনিরাপত্তা ব্যবস্থা নিয়ে পূর্বতন তৃণমূল সরকারের আমলে যথেষ্ট পদক্ষেপ করা হয়নি বলে অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, সেই সময়ের ঢিলেঢালা অগ্নিনির্বাপণ ব্যবস্থারই খেসারত দিতে হয়েছে নিউমার্কেটের হোটেলে অগ্নিকাণ্ডে প্রাণ হারানো ৯ জনকে। বুধবারের এই অগ্নিকাণ্ডকে সামনে রেখে মমতা সরকারের ভূমিকা নিয়েই সরাসরি প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী। তাঁর অভিযোগ, একের পর এক অগ্নিকাণ্ড ও প্রাণহানির পরও পরিস্থিতি বদলাতে কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি।
এক্স হ্যান্ডলে তিনি ক্ষোভ উগরে দেন। লেখেন, ‘এই ভয়াবহ দুর্ঘটনা বছরের পর বছরের উদাসীনতার ফল। বহু বছর ধরে রাজ্য সরকার পরিকাঠামোর দিকে কোনও নজর দেয়নি। একের পর এক হোটেল, ব্যবসায় অনুমতি দেওয়া হয়েছে। অথচ ন্যূনতম অগ্নি নির্বাপণ ব্যবস্থার দিকে নজর দেওয়া হয়নি। ফায়ার অডিটের ক্ষেত্রে ব্যর্থ হয়েছে। আমরা এখন সেই সমস্ত গলদ সামাল দেওয়ার চেষ্টা করছি।’ মৃতদের পরিবারের প্রতি শোকজ্ঞাপনও করেন তিনি। এই ঘটনার তদন্তে পাঁচ সদস্যের সিট গঠনের নির্দেশ দেন। নিহতের পরিবারের লোকজন সুবিচার পাবেন বলে আশ্বাসও দেন মুখ্যমন্ত্রী। এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও এই ঘটনায় শোকপ্রকাশ করেন।
এদিকে, এই ঘটনা নিয়ে রাজ্যের মুখ্যসচিব মনোজকুমার আগরওয়াল ডিজি ফায়ারের কাছে রিপোর্ট তলব করেন। অগ্নিনির্বাপন ব্যবস্থা সঠিকভাবে ছিল কিনা? হোটেল সম্পর্কিত অন্যান্য অনুমতিপত্র ছিল কিনা? এই ধরনের একাধিক প্রশ্ন সম্বলিত রিপোর্ট মুখ্যসচিব চেয়েছেন বলেই নবান্ন সূত্রে খবর।
Shocked and anguished by the tragic fire incident at the hotel on Mirza Galib Street in Kolkata.
— Suvendu Adhikari (@SuvenduWB) August 19, 2026
While we remain focused on the rescue & relief operations and conduct investigation regarding what went wrong, it is impossible to ignore the reality we are facing today. This…
