Entertainment

46 minutes ago

Raja Sen Death: প্রয়াত বর্ষীয়ান পরিচালক রাজা সেন, শোকের আবহ চলচ্চিত্র জগতে

Veteran Bengali filmmaker Raja Sen
Veteran Bengali filmmaker Raja Sen

 

কলকাতা, ১৬ আগস্ট : চলচ্চিত্র জগতকে শোকস্তব্ধ করে না ফেরার দেশে পাড়ি দিলেন বর্ষীয়ান পরিচালক রাজা সেন। রবিবার সকাল ১০টা নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। সম্প্রতি বাড়িতে পড়ে গিয়ে কোমরে চোট পেয়েছিলেন। রাখা হয়েছিল ভেন্টিলেশনে। কোমরে চোট নিয়ে বেসরকারি হাসপাতালে ভর্তি হলেও ক্রমশ তাঁর শারীরিক অবস্থার অবনতি হচ্ছিল। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ফুসফুসে সমস্যা দেখা দেয়। হৃদরোগেও আক্রান্ত হন। গত সোমবার পরিচালককে এসএসকেএমে স্থানান্তরিত করানো হয়। এসএসকেএমে চিকিৎসাধীন অবস্থায় কিডনিরও সমস্যা দেখা দেয়। ভেন্টিলেশনে ছিলেন পরিচালক। রবিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি।

উল্লেখ্য, রাজা সেন প্রথম পরিচিতি লাভ করেন 'সুবর্ণলতা' (১৯৯৭) নামক একটি টেলি-ধারাবাহিকের মাধ্যমে। এরপর তাঁর পরিচালিত 'আদর্শ হিন্দু হোটেল' , 'আরোগ্য নিকেতন ' এবং 'দেশ আমার দেশ'- এর মতো কয়েকটি কাজ বাংলা টেলিভিশন জগতে অমরত্ব লাভ করে।

You might also like!