Game

48 minutes ago

Durand Cup 2026 Quarterfinals schedule: ডুরান্ড কাপ কোয়ার্টার ফাইনালে মোহনবাগানের মুখোমুখি জামশেদপুর এফসি; ইস্টবেঙ্গলের বিপরীতে ইন্ডিয়ান আর্মি

Mohun Bagan Super Giant
Mohun Bagan Super Giant

 

কলকাতা, ১৪ আগস্ট  : বৃহস্পতিবার গ্রুপ পর্বের শেষ তিনটি ম্যাচ খেলার মধ্য দিয়ে ডুরান্ড কাপ ২০২৬-এর কোয়ার্টার ফাইনালের দল চূড়ান্ত হয়েছে। এশিয়ার প্রাচীনতম ফুটবল টুর্নামেন্টের ১৩৫–তম আসরে ২৪টি দলকে ছয়টি গ্রুপে ভাগ করা হয়েছিল এবং কলকাতা, রাঁচি, ইম্ফল, শিলং ও গুয়াহাটিতে ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। ছয়টি গ্রুপের বিজয়ী এবং সেরা দুই রানার-আপ কোয়ার্টার ফাইনালের জন্য যোগ্যতা অর্জন করেছে, যা আগামী ১৬ আগস্ট থেকে শুরু হবে।

ডুরান্ড কাপ ২০২৬-এর কোয়ার্টার ফাইনালের দলগুলির পূর্ণাঙ্গ তালিকা:

**মোহনবাগান সুপার জায়ান্ট - গ্রুপ 'এ' বিজয়ী

*ভারতীয় সেনাবাহিনী এফটি - গ্রুপ বি বিজয়ী

**এসসি দিল্লি - গ্রুপ সি বিজয়ী

*এফসি রায়েংদাই - গ্রুপ ডি বিজয়ী

*শিলিং লাজং - গ্রুপ ই বিজয়ী

*নর্থইস্ট ইউনাইটেড এফসি - গ্রুপ এফ বিজয়ী

*ইস্ট বেঙ্গল - গ্রুপ 'এ' রানার-আপ

*জামশেদপুর এফসি - গ্রুপ সি রানার-আপ

কোয়ার্টার ফাইনালের সময়সূচি:

*কোয়ার্টার ফাইনাল ১: এসসি দিল্লি বনাম এফসি রায়ংদাই - ১৬ আগস্ট - বিকাল ৪টা - বিরসা মুন্ডা ফুটবল স্টেডিয়াম, রাঁচি

*কোয়ার্টার ফাইনাল ২: ইন্ডিয়ান আর্মি এফটি বনাম ইস্ট বেঙ্গল - ১৬ আগস্ট - সন্ধ্যা ৭:০০টা - বিবেকানন্দ যুব ভারতী ক্রীড়াঙ্গন, কলকাতা

*কোয়ার্টার ফাইনাল ৩: মোহনবাগান এসজি বনাম জামশেদপুর এফসি - ১৭ আগস্ট - বিকাল ৪টা - বিবেকানন্দ যুব ভারতী ক্রীড়াঙ্গন, কলকাতা

*কোয়ার্টার ফাইনাল ৪: শিলং লাজং বনাম নর্থইস্ট ইউনাইটেড - ১৭ আগস্ট - সন্ধ্যা ৭:০০টা - জওহরলাল নেহেরু স্টেডিয়াম, শিলং।

You might also like!