Game

1 hour ago

Rishabh Pant: ক্যালিসকে ছাড়িয়ে গেইলের পাশে ঋষভ পন্ত

Rishabh Pant
Rishabh Pant

 

কলকাতা, ১৬ আগস্ট : ভারতের প্রথম ক্রিকেটার হিসেবে টেস্ট ক্রিকেটে ১০০ ছক্কার মাইলফলক ছোঁয়ার পথে আরেকটু এগিয়ে গেছেন ঋষভ পন্ত। সর্বোচ্চ ছক্কার রেকর্ডের তালিকায় এখন যৌথভাবে চার নম্বরে এই কিপার-ব্যাটসম্যান। শ্রীলঙ্কার বিপক্ষে গল টেস্টের প্রথম দিন শেষে ৩৬ বলে ২৭ রানে অপরাজিত আছেন ঋষভ পন্ত। পাঁচ নম্বরে ব্যাটিংয়ে নেমে তিনটি চার ও একটি ছক্কা হাঁকান তিনি।

৫০ টেস্টে ৯৭টি ছক্কা মেরে এই ম্যাচ খেলতে নেমেছিলেন পান্ত। এখন তার ছক্কা ৯৮টি। সর্বোচ্চ ছক্কার তালিকায় দক্ষিণ আফ্রিকান গ্রেট জ্যাক ক্যালিসকে ছাড়িয়ে গেছেন তিনি। ১৬৬ টেস্টে ৯৭টি ছক্কা মেরে কেরিয়ার শেষ করেন সর্বকালের সেরা অলরাউন্ডারদের একজন ক্যালিস।

ঋষভ পন্ত এখন ক্রিস গেইলের পাশে বসেছেন। ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন ওপেনার গেইল টেস্ট কেরিয়ার শেষ করেন ১০৩ ম্যাচে ৯৮টি ছক্কা মেরে। ঋষভ পন্ত ও গেইল ছাড়াও নিউ জিল্যান্ডের প্রাক্তন ফাস্ট বোলার টিম সাউদিও ৯৮টি ছক্কা মারেন, ১০৭ টেস্টে। ২০১৮ সালে টেস্ট অভিষিক্ত পন্ত আর দুটি ছক্কা মারলে ভারতের প্রথম ও বিশ্বের চতুর্থ ক্রিকেটার হিসেবে ছক্কার সেঞ্চুরি পূর্ণ করে ফেলবেন। ক্রিকেটের দীর্ঘতম সংস্করণে এখন পর্যন্ত ১০০ বা এর বেশি ছক্কার ক্লাবের সদস্য হিসেবে আছেন অ্যাডাম গিলক্রিস্ট, ব্রেন্ডন ম্যাককালাম ও বেন স্টোকস।

অস্ট্রেলিয়ার প্রাক্তন কিপার-ব্যাটসম্যান গিলক্রিস্ট প্রথম ক্রিকেটার, যিনি ছক্কার শতক করেন। ৯৬ ম্যাচের টেস্ট কেরিয়ার শেষ করেন তিনি ঠিক ১০০টি ছক্কা মেরে। ম্যাককালাম ১০১ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে ছক্কা হাঁকান ১০৭টি। আর স্টোকস ১২২ ম্যাচে ১৩৮টি ছক্কা মেরে টেস্ট কেরিয়ারের ইতি টানেন গত জুনে।

You might also like!