kolkata

1 hour ago

Kolkata hotel fire: কলকাতার হোটেলে অগ্নিকাণ্ডে একাধিক অনিয়ম প্রকাশ্যে, মালিক পলাতক

A fire broke out at a hotel on Kolkata’s Free School Street
A fire broke out at a hotel on Kolkata’s Free School Street

 

কলকাতা, ১৯ আগস্ট : কলকাতা মির্জা গালিব স্ট্রিটে আগুনের ঘটনায় একাধিক অনিয়মের অভিযোগ প্রকাশ্যে আসছে। এই অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যু হয়েছে। হোটেল তৈরির ন্যূনতম নিয়ম মানা হয়নি বলে অভিযোগ স্থানীয়দের। অগ্নিনির্বাপনের কোনও ব্যবস্থা ছিল না বলেও অভিযোগ। হোটেলটির মালিক পলাতক। তাঁর বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের চেষ্টার মামলা রুজু হচ্ছে। অভিযুক্তের খোঁজে তাঁর বাড়িতে হানা দিয়েছে পুলিশ। নিউ মার্কেট থানায় কেস রুজু হচ্ছে। মির্জা গালিব স্ট্রিটের হোটেলে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন পুলিশ কমিশনার অজয় কুমার নন্দ।

নিউ মার্কেটের মির্জা গালিব স্ট্রিটের ওই হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে নানা প্রশ্ন। আবাসিকদের একাংশের দাবি, আগুন লাগার পরেও হোটেল কর্তৃপক্ষের কারও দেখা মেলেনি। ছিল না অগ্নিনির্বাপণ ব্যবস্থাও। আগুন লাগার সঙ্গে সঙ্গে আবাসিকেরা হোটেল ছেড়ে বার হওয়ার চেষ্টা করেন। কিন্তু কোন রাস্তা দিয়ে বার হবেন, ধোঁয়ায় তা অনুমান করা প্রায় অসম্ভব হয়ে পড়েছিল।

You might also like!