kolkata

47 minutes ago

Sumit Sarkar: প্রয়াত বিশিষ্ট ঐতিহাসিক সুমিত সরকার

Historian Sumit Sarkar
Historian Sumit Sarkar

 

কলকাতা, ১৪ আগস্ট : চলে গেলেন স্বনামধন্য ঐতিহাসিক, স্বদেশী আন্দোলন বইয়ের লেখক সুমিত সরকার। বয়স হয়েছিল ৮৭। বৃহস্পতিবার তিনি প্রয়াত হন। সুমিতবাবুর জন্ম ১৯৩৯ সালে, কলকাতায়। তাঁর লেখা একমাত্র উপন্যাস পাখিবুড়োর কন্যা ১৯৮৮ সালে পরিচালক সুজিত গুহ চলচ্চিত্রায়িত করেন।

২০০৩ সালে তিনি সরিৎ চ্যাটার্জী মেমোরিয়াল পুরষ্কার লাভ করেন ইন্ডিয়ান হিস্ট্রি অ্যান্ড কালচারাল সোসাইটি (দিল্লি) দ্বারা। সামাজিক ইতিহাসের উপর লেখা বইয়ের জন্য ২০০৪ সালে তিনি পশ্চিমবঙ্গ সরকারের থেকে সাহিত্যে রবীন্দ্র পুরস্কার পান। তিনি পশ্চিমবঙ্গ সরকারকে দেশের কৃষকদের চাষের জমি থেকে বহিষ্কার প্রতিবাদে ২০০৭ সালে পুরস্কার ফিরিয়ে দেন। 

বিশিষ্ট ঐতিহাসিক সুমিত সরকারের প্রয়াণে শোকপ্রকাশ করলেন গবেষণামূলক একাধিক গ্রন্থের প্রথিতযশা লেখক, প্রাক্তন আইপিএস কর্মকর্তা অমিয় সামন্ত। শুক্রবার অমিয়বাবু সামাজিক মাধ্যমে লিখেছেন, “কিছুক্ষণ আগে সুমিত চলে গেল। অনেক দিন থেকে অসুস্থ ছিল। আজ ইতিহাসের এই দিকপাল চিরবিদায় নিল। সুমিতের বিখ্যাত বইগুলির মধ্যে স্বদেশী আন্দোলনের উপর বইটি প্রায় ৫০ বৎসর পূর্বে প্রকাশিত হয়েছে, কিছু আজও সমান জনপ্রিয়। তাঁর গবেষণার গভীরতাকে স্পর্শ করার মতো গ্রন্থের সংখ্যা নগণ্য। Modern India নামক বইটিও ছাত্র গবেষক সকলের নিকট অপরিহার্য। এই ছাড়াও তাঁর অন্যান্য গুরুত্বপূর্ণ বই আছে সুমিত কোনও ইতিহাস চর্চার তাত্বিক দলে যুক্ত ছিলেন না। কিছুদিন Subaltern দলে থাকার পর তিনি তাঁর পুরাতন মার্ক্সবাদী পরিসরেই ফিরে এসে স্বস্তি পেলেন। ঐতিহাসিক হিসেবে তাঁর মূল্যায়ন উপযুক্ত ব্যক্তিরা করবেন। ছাত্রজীবনে দীর্ঘ ছয় বৎসর আমরা একসঙ্গে পড়েছি--প্রথম বর্ষ থেকে ষষ্ঠ বর্ষ পর্যন্ত। সুতরাং কত স্মৃতি যে ছড়িয়ে আছে প্রেসিডেন্সি ও ইউনিভার্সিটির আশেপাশে, তার সীমা সংখ্যা নেই। এম এ পড়ার দু বৎসর আমরা চারজন এক বেঞ্চে বসতাম। জ্ঞহর, নীরদ, সুমিত আর আমি। জহর গিয়েছে সবার আগে। নীরদ এবছরের প্রথমে। আজ সুমিত চলে গেল। আমিও দেরী করব না, বেঞ্চে আমার জায়গাটা রেখো, ভাই ! অমিয়।”

তাঁর উল্লেখযোগ্য বইগুলোর মধ্যে আছে ‘মডার্ন টাইমস’, ‘টুওয়ার্ডস ফ্রিডম: ডকুমেন্টস ও টি মুভমেন্ট ফর ইনডিপেনডেন্স ইন ইন্ডিয়া, ১৯৪৬’, ‘বিয়ন্ড ন্যাশনালিস্ট ফ্রামেস: পোস্ট-মডার্নিজম, হিন্দু ফান্ডামেন্টালিজম, হিস্ট্রি’, ‘রাইটিং সোশ্যাল হিস্ট্রি’, ‘খাকি শর্টস এন্ড স্যাফরন ফ্ল্যাগস: এ ক্রিটিক অফ দি হিন্দু রাইট’, (উইথ তপন বসু, প্রদীপ দত্ত, তানিকা সরকার এবং সম্বুদ্ধ সেনের সঙ্গে), মডার্ন ইন্ডিয়া: ১৮৮৫-১৯৪৭, ‘দি স্বদেশি মুভমেন্ট ইন বেঙ্গল, ১৯০৩-১৯০৮’ প্রভৃতি।

You might also like!