kolkata

1 hour ago

CM Suvendu Adhikari : ‘মানুষকে গীতা পড়াতে হবে’, আদ্যাপীঠে পুজো দিয়ে আর জি কর নিয়ে বড় বার্তা শুভেন্দুর

CM Suvendu Adhikari
CM Suvendu Adhikari

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:মনের ‘পাপ’ দূর করতে গীতাপাঠের বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আদ্যাপীঠ মন্দিরে পুজো দিয়ে তিনি বলেন, গীতার বাণী মানুষের মধ্যে আধ্যাত্মিক জাগরণ ঘটাতে পারে। আর জি করের মতো নৃশংস ঘটনা যাতে আর না ঘটে, তার জন্য মানুষের মধ্যে নৈতিকতা ও মূল্যবোধ জাগিয়ে তুলতে গীতাপাঠের প্রয়োজন রয়েছে বলেও মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। তাঁর এই বার্তা ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক ও সামাজিক মহলে শুরু হয়েছে চর্চা।

আজ, বুধবার বেলা ১১টার কিছু আগে মুখ্যমন্ত্রী পৌঁছে যান বেলঘরিয়ার আদ্যাপীঠের মন্দিরে। তাঁকে স্বাগত জানান আদ্যাপীঠের অধ্যক্ষ ব্রহ্মচারী মুরাল ভাই। মুখ্যমন্ত্রীকে প্রসাদী মালা পরিয়ে স্বাগতও জানানো হয়। মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন আশ্রমের আবাসিক ও পড়ুয়ারা। মন্দিরের মূল ফটক তৈরি হয়েছে। এদিন মুখ্যমন্ত্রী সেই ফটকের উদ্বোধন করেন। এছাড়াও আদ্যাপীঠের তরফে একটি অ্যাম্বুল্যান্স প্রদান হল। সেটিরও এদিন উদ্বোধন হল মুখ্যমন্ত্রীর হাত ধরেই।

আদ্যাপীঠের গোশালাতে পৌঁছে গিয়েছিলেন শুভেন্দু অধিকারী। গোমাতার সেবা করেন মুখ্যমন্ত্রী। এরপর মন্দিরে গিয়ে আদ্যা মায়ের পুজোও দেন তিনি। আরতিও করেন। এদিন মুখ্যমন্ত্রী স্বল্প ভাষণে আধ্যাত্মিক জাগরণের বার্তা দেন। শুভেন্দু অধিকারী বলেন, “কলকাতা সাংস্কৃতিক পীঠস্থানের সঙ্গেই আধ্যাত্মিক রাজধানী। এই সরকার আধ্যাত্মিক জাগরণকে সম্পূর্ণ করতে সাহায্য করবে। মানুষকে গেরুয়া রঙের মাহাত্ম্য বোঝাতে হবে। প্রত্যেকটা সনাতন প্রতিষ্ঠানের সেবার মানসিকতা রয়েছে।”

সনাতনী সংস্কৃতির কথাও শোনা গিয়েছে তাঁর কথায়। আদ্যাপীঠে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর মুখে শোনা গিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বন্দনা। এদিন শুভেন্দু বলেন, “অযোধ্যার মন্দিরের জন্য তিন লক্ষ মানুষ আত্মবলিদান দিয়েছেন। হিন্দুদের টাকায় তৈরি হয়েছে ওই মন্দির। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মা-গঙ্গার সঙ্গে জুড়েছে কাশী বিশ্বনাথ মন্দিরকে।” শুধু তাই নয়, আর জি কর কাণ্ডের প্রসঙ্গ টেনে পাপকাজ থেকে বিরত রাখতে মানুষকে গীতা পড়ানোর বার্তাও দিয়েছেন মুখ্যমন্ত্রী। “গেরুয়া রং কোনও রাজনৈতিক রং নয়, এই রং কৃচ্ছ সাধনের।” সেই বার্তাও দিয়েছেন শুভেন্দু অধিকারী।

You might also like!