Breaking News
 
CEC Complaint Row: জ্ঞানেশের বিরুদ্ধে FIR মহুয়ার! ‘সুপ্রিম-নির্দেশের অবমাননা’, মামলা চেয়ে কেন্দ্রের কাছে চিঠি Milan Pradhan in 2007 case: মিলনের শ্যোন অ্যারেস্ট নিয়ে নতুন মোড়! সিঙ্গল বেঞ্চের নির্দেশের বিরোধিতায় ডিভিশন বেঞ্চে রাজ্য Nandigram Bye Election : জেলবন্দি মিলনের হয়ে মাঠে অর্পিতা! মমতা-রাহুলকে ধন্যবাদ, শুক্রবার থেকেই নন্দীগ্রামে প্রচার Festival Firecracker Curbs: বাজি পোড়ানোয় কড়া নিষেধাজ্ঞা! উৎসবের মরশুমে লেজার লাইটও বন্ধ রাখার নির্দেশ বম্বে হাই কোর্টের Annapurna Bhandar: বেহাল রাস্তা সারাতে অন্নপূর্ণার টাকা! নিজের ২ মাসের ভাতা দান বিজেপি নেতার স্ত্রীর TMC name-symbol row: মমতার ‘প্রতীক-যুদ্ধ’! সিদ্ধান্ত নিতে কত সময়, কমিশনের কাছে জানতে চাইল সুপ্রিম কোর্ট

 

kolkata

1 month ago

Taslima Nasreen: আপাতত ভারতেই থাকবেন, জানালেন তসলিমা

Bangladeshi author Taslima Nasrin
Bangladeshi author Taslima Nasrin

 

কলকাতা, ৫ আগস্ট : বাংলাদেশে ফিরতে চাইলেও আপাতত দেশে ফেরার কোনও সুযোগ নেই বলে জানালেন লেখিকা তসলিমা নাসরিন। কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বুধবার তিনি বলেন, বাংলাদেশ সরকার তাঁকে দেশে ফেরাতে চায় না। পাশাপাশি তাঁর পাসপোর্টও নবীকরণ করা হয়নি বলে জানান তিনি।

তসলিমা বলেন, “বাংলাদেশে ফিরতে চাই, কিন্তু বাংলাদেশ সরকার ফেরাতে চায় না।” পাসপোর্ট নবীকরণ না হওয়ায় আপাতত ভারতেই থাকতে হবে বলে জানান তিনি। বলেন, এই পরিস্থিতিতে ভারতেই থাকার সিদ্ধান্ত নিয়েছেন। কলকাতায় এসে ভালো লেগেছে বলেও জানান তসলিমা নাসরিন। তিনি বলেন, কলকাতার সঙ্গে তাঁর দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে এবং শহরে এসে তিনি সবসময়ই ভালো অনুভব করেন। আগামী দিনে ফের কলকাতায় আসার ইচ্ছার কথাও জানান তিনি।

তসলিমা জানান, আগামী অক্টোবর মাসে কলকাতায় আসবেন তিনি। বিশেষ করে কলকাতা বইমেলায় ফের যোগ দেওয়ার আগ্রহ প্রকাশ করেন লেখিকা। তাঁর কথায়, বইমেলায় আবার কলকাতায় আসবেন। বাংলাদেশে ফেরার ইচ্ছা থাকলেও বর্তমান পরিস্থিতিতে তা সম্ভব না হওয়ায় আপাতত ভারতেই থাকার সিদ্ধান্ত নিয়েছেন তাসলিমা। কলকাতার প্রতি তাঁর টান এবং বইমেলায় ফের আসার ঘোষণায় তাঁর অনুরাগীদের মধ্যেও আগ্রহ তৈরি হয়েছে।

You might also like!