
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: বৈদিক জ্যোতিষশাস্ত্রে মঙ্গলকে সাহস, শক্তি, নেতৃত্ব ও আত্মবিশ্বাসের প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। আগামী ১৮ সেপ্টেম্বর মঙ্গল কর্কট রাশিতে প্রবেশ করবে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, কর্কট মঙ্গলের নীচ রাশি। মঙ্গলের এই রাশি পরিবর্তনের ফলে কর্কট রাশিতে বৃহস্পতির সঙ্গে তার যুতি তৈরি হবে। জ্যোতিষীদের মতে, এই গ্রহ সংযোগের প্রভাবে সক্রিয় হতে পারে নীচভঙ্গ রাজযোগ।
জ্যোতিষশাস্ত্রের গণনা অনুযায়ী, এই রাজযোগের প্রভাবে চার রাশির জাতক-জাতিকাদের জীবনে ইতিবাচক পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে। আচমকাই আয় বৃদ্ধি পেতে পারে, পাশাপাশি কমতে পারে দীর্ঘদিনের আর্থিক সমস্যা। ভাগ্যের সহায়তায় জীবনে আসতে পারে সুসময়। শুধু তাই নয়, দীর্ঘদিন ধরে চলা অশান্তি, ঝামেলা ও নানা বাধা থেকেও মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে মঙ্গলের এই রাশি পরিবর্তন চার রাশির জাতক-জাতিকাদের জন্য বিশেষভাবে শুভ হতে পারে।
* মেষ রাশি— মেষ রাশির জাতক-জাতিকাদের জন্যও এই সময়টি অত্যন্ত শুভ হতে পারে। এই যোগের প্রভাবে বাড়ি বা গাড়ি কেনার সুযোগ তৈরি হতে পারে। আয় বাড়তে পারে এবং ভাগ্যের সহায়তায় উপার্জনের নতুন পথ খুলে যেতে পারে। পুরনো কোনও বিনিয়োগ থেকে বড়সড় লাভ পাওয়ার সম্ভাবনাও রয়েছে। পাশাপাশি সংসারে শান্তি বজায় থাকবে। কর্মক্ষেত্রেও ভালো সময় কাটতে পারে। সহকর্মীদের কাছ থেকে সহযোগিতা পাওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে এই সময়ে অযথা চিন্তা করার বিশেষ কারণ থাকবে না।
* বৃষ রাশি— বৃষ রাশির জাতক-জাতিকাদের জন্যও নীচভঙ্গ রাজযোগ আনন্দের সময় নিয়ে আসতে পারে। এই যোগের প্রভাবে কেরিয়ারে বড় সাফল্য পাওয়ার সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে পদোন্নতির সুযোগ তৈরি হতে পারে। শুধু তাই নয়, আয়ের নতুন উৎসও খুলে যেতে পারে। দীর্ঘদিনের কোনও ঋণ বা লোন পরিশোধ করার সুযোগ আসতে পারে। পাশাপাশি পারিবারিক জীবনের জটিলতা অনেকটাই কমে গিয়ে শান্তি ফিরতে পারে।
* কর্কট রাশি— কর্কট রাশিতেই মঙ্গল গোচর করবে। তাই এই রাশির জাতক-জাতিকাদের জন্য সময়টি বিশেষভাবে গুরুত্বপূর্ণ হতে পারে। নীচভঙ্গ রাজযোগের প্রভাবে জীবনের বিভিন্ন ঝামেলা ও অশান্তি কমে যেতে পারে।
কর্মক্ষেত্রে অফিস পলিটিক্স বা নানা জটিলতা থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে অফিসে বড় কোনও দায়িত্ব কাঁধে আসতে পারে। দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজও এবার সম্পূর্ণ হওয়ার সুযোগ তৈরি হতে পারে।আয়ের নতুন পথ খুলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে আর্থিক সমস্যাও অনেকটাই কমতে পারে।
* তুলা রাশি— তুলা রাশির জাতক-জাতিকাদের জন্যও নীচভঙ্গ রাজযোগ অত্যন্ত শুভ ফল দিতে পারে। কর্মক্ষেত্রে বড় সাফল্য পাওয়ার সম্ভাবনা রয়েছে। কেউ কেউ চাকরিতে পদোন্নতিও পেতে পারেন। দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ সম্পূর্ণ হতে পারে। কাজের সূত্রে বিদেশ যাওয়ার সুযোগও তৈরি হতে পারে। ব্যবসার সঙ্গে যুক্তদের জন্য বড় কোনও ডিল বা চুক্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই এই সময়ে অযথা দুশ্চিন্তা না করে সুযোগগুলিকে কাজে লাগানোর চেষ্টা করুন।
