Breaking News
 
US Sanctions Indian Couple: ভোটে ধাক্কার পরই ট্রাম্পের কড়া পদক্ষেপ, ইরানি তেল বাণিজ্যে নিষেধাজ্ঞার মুখে ভারতীয় দম্পতি Agnimitra Paul: পথকুকুরদের জন্য ফিডিং জোন, হাসপাতাল থেকে শ্মশান তৈরির পরিকল্পনা! বড় ঘোষণা অগ্নিমিত্রার Foreign Donors And Pak Links: ‘পাকিস্তানি রাজনীতিবিদরা টাকা জোগাচ্ছেন’, ককরোচদের বিরুদ্ধে বিস্ফোরক দাবি কেন্দ্রীয় মন্ত্রীর CM Suvendu Adhikari: কৃষকদের জন্য একগুচ্ছ বড় ঘোষণা শুভেন্দুর, আলু রপ্তানিতে ছাড় থেকে ক্ষতিপূরণ, জানুয়ারিতে চালু ‘ভরসা’ প্রকল্প Election Commission: ফর্ম ৬ জমার নিয়মে বদল, SIR চলা রাজ্যগুলিতে ডিক্লারেশন বাধ্যতামূলক নয় Babri Masjid controversy: ‘মুখ্যমন্ত্রীর ইচ্ছাকে গুরুত্ব দিতে হবে’, বাবর মসজিদ নিয়ে সুর নরম হুমায়ুনের

 

Abhishek Sharma: আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ভারতের দ্রুততম সেঞ্চুরিয়ান হলেন অভিষেক শর্মা

Abhishek got to his hundred in 30 balls
Abhishek got to his hundred in 30 balls

 

কলকাতা, ১৮ সেপ্টেম্বর : দিল্লিতে বৃহস্পতিবার আফগানিস্তানের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টিতে ১০ ছক্কা ও ৯ চারে ৩০ বলে সেঞ্চুরি করলেন অভিষেক শর্মা। রোহিত শর্মাকে ছাড়িয়ে এই সংস্করণে ভারতের দ্রুততম সেঞ্চুরিয়ান এখন তিনিই। ২০১৭ সালে ইন্দোরে শ্রীলঙ্কার বিপক্ষে ৩৫ বলে সেঞ্চুরি করে আগের রেকর্ডটি গড়েছিলেন রোহিত।

সব দেশ মিলিয়ে অভিষেকের চেয়ে কম বলে সেঞ্চুরি আছে আর দুটি। ২০২৫ সালে তুরস্কের হয়ে বুলগেরিয়ার বিপক্ষে ২৯ বলে সেঞ্চুরি করেন মুহাম্মাদ ফাহাদ। ২০২৪ সালে এস্তোনিয়ার হয়ে সাইপ্রাসের বিপক্ষে ২৭ বলে শতক করেন সাহিল চৌহান। তবে আইসিসির পূর্ণ সদস্য দেশগুলোর মধ্যে হওয়া ম্যাচে দ্রুততম সেঞ্চুরি করলেন অভিষেকই। গত মার্চে টি-টোয়েন্টি বিশ্বকাপে ইডেন গার্ডেন্সে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩৩ বলে সেঞ্চুরি করেছিলেন নিউ জিল্যান্ডের ফিন অ্যালেনের।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…