kolkata

1 hour ago

Kolkata Metro Purple line: পাতালপথে ফের সাফল্য কলকাতা মেট্রোর, ভিক্টোরিয়ার কাছে মাটি ফুঁড়ে বেরল ‘দিব্যা’

Exuberance among Metro staff and engineers
Exuberance among Metro staff and engineers

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  দুর্গার পর এবার মাটি ফুঁড়ে বেরিয়ে এল ‘বোন’ দিব্যা। এর ফলে জোকা–এসপ্ল্যানেড মেট্রো প্রকল্পের কাজে আরও একধাপ অগ্রগতি হল। কলকাতার মেট্রো সম্প্রসারণের ইতিহাসে যোগ হল আরও একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। মঙ্গলবার ভিক্টোরিয়া মেমোরিয়ালের কাছে মাটি খুঁড়ে বেরিয়ে আসে বোরিং মেশিন ‘দিব্যা’। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন মেট্রো রেলের আধিকারিক, ইঞ্জিনিয়ার এবং প্রকল্পের সঙ্গে যুক্ত কর্মীরা। মেট্রো রেল সূত্রে জানানো হয়েছে, নির্ধারিত সময়সূচি অনুযায়ী এগোচ্ছে প্রকল্পের কাজ। ২০২৯ সালের মধ্যে জোকা–এসপ্ল্যানেড মেট্রো প্রকল্প সম্পূর্ণ করার লক্ষ্যমাত্রা রাখা হয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে দক্ষিণ শহরতলি থেকে পশ্চিম কলকাতা হয়ে মধ্য কলকাতার সঙ্গে সরাসরি মেট্রো যোগাযোগ গড়ে উঠবে। ফলে শহরের গণপরিবহণ ব্যবস্থায় নতুন গতি আসার পাশাপাশি কলকাতার মেট্রো নেটওয়ার্কেও গুরুত্বপূর্ণ সংযোগ তৈরি হবে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল। 

মেট্রোর সুড়ঙ্গ কাটার গুরুদায়িত্ব দুই বোরিং মেশিন দুর্গা ও দিব্যাকে দেওয়া হয়েছিল। দুর্গা ও দিব্যাকে দুই ‘বোন’ সম্বোধন করেন মেট্রোর কর্মী-আধিকারিকরা। দুই বোন নিজেদের কাজ শুরু করে দেয়। পাতালপথে সুড়ঙ্গ তৈরির কাজ চলতে থাকে। তবে সেই কাজ মোটেও এত সহজ ছিল না। মাটির উপরে ব্যস্ত মহানগর। ঘনবসতি তো রয়েইছে, পাশাপাশি ভূগর্ভস্থ জলও বিভিন্ন জায়গায় রয়েছে। কোনওভাবে যাতে সেসবে সমস্যা না হয়, সেদিকে নজর রেখেই সুড়ঙ্গ তৈরির কাজ চলছিল। গত জুলাই মাসে কাজ শেষ করে দুর্গা। প্রথম সুড়ঙ্গ কেটে ভিক্টোরিয়ায় পৌঁছেছিল ওই বিশালকার বোরিং মেশিন। তখনও মাটির নিচে কাজ করছিল দিব্যা। এদিন বেলায় আরেক সুড়ঙ্গ কাটার কাজ শেষ করে ভিক্টোরিয়ার সামনে বেরিয়ে এল দিব্যাও। সেই মাহেন্দ্রক্ষণের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন মেট্রোর আধিকারিক, ইঞ্জিনিয়র থেকে কর্মীরা। দিব্যা বাইরে আসতেই আনন্দ-উচ্ছ্বাসে ফেটে পড়েন তাঁরা। দিব্যাকে পিছনে রেখে কর্মী-ইঞ্জিনিয়াররা ছবিও তোলেন। 


কলকাতা মেট্রোর জেনারেল ম্যানেজার প্রেমসাগর গুপ্তা জানিয়েছেন, “এ এক বড় সাফল্য। এদিন দিব্যা নিজের যাত্রা শেষ করেছে। আমরা সত্যিই এ ব্যাপারে খুশি, কারোর কোনও ক্ষতি না হয়ে এই কাজটি শেষ হয়েছে।” ২০২৫ সালের ১১ অক্টোবর দিব্যা কাজ শুরু করেছিল। ১৭৪০ মিটার সুড়ঙ্গপথ কাটতে তার ১০ মাস সময় লেগেছে। এই সাফল্যে জোকা থেকে পার্পল লাইনের সংযোগ আরও একধাপ এগিয়ে গেল। এমনই মনে করা হচ্ছে। সম্পূর্ণ প্রকল্প হলে কলকাতার যাত্রাপথে এক নবদিগন্ত খুলে যাবে। এমনই মনে করছে ওয়াকিবহাল মহল। 

You might also like!