
কলকাতা, ৭ আগস্ট : আগামী ২৮ আগস্ট থেকে দুবাইতে মহিলা টি-টোয়েন্টি এশিয়া কাপ শুরু হবে বলে বৃহস্পতিবার নিশ্চিত করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল। এশিয়া কাপের এই ষষ্ঠ আসরে আট দলের এই টুর্নামেন্টটি গ্রুপ ‘এ’-এর একটি ম্যাচ দিয়ে শুরু হবে, যেখানে হংকং ও থাইল্যান্ড মুখোমুখি হবে। একই গ্রুপে বহুল প্রতীক্ষিত ভারত বনাম পাকিস্তান ম্যাচটি অনুষ্ঠিত হবে ৫ সেপ্টেম্বর। টুর্নামেন্টের ফাইনাল ১৩ সেপ্টেম্বর হওয়ার কথা রয়েছে। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রাতে ফ্লাডলাইটের ম্যাচটি হবে এবং প্রতিদিন স্থানীয় সময় সন্ধ্যা ৬:৩০ মিনিটে খেলা শুরু হবে। টুর্নামেন্টে আটটি দলকে চারটি করে দুটি গ্রুপে ভাগ করা হবে এবং ম্যাচগুলো রাউন্ড-রবিন ফরম্যাটে অনুষ্ঠিত হবে। প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ দুটি দল ১০ ও ১১ সেপ্টেম্বর সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করবে। ২০২৪ সালে ডাম্বুলায় ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় শ্রীলঙ্কা। তিনটি জয় নিয়ে ভারত সবচেয়ে সফল দল। এটি টি-টোয়েন্টি ফরম্যাটে এশিয়া কাপের ষষ্ঠ আসর।
দল:
এ বিভাগ:
ভারত, পাকিস্তান, থাইল্যান্ড, হংকং, চিন
বি বিভাগ:
শ্রীলঙ্কা, বাংলাদেশ, সংযুক্ত আরব আমিরশাহী, ইন্দোনেশিয়া।
২০২৬ মহিলা এশিয়া কাপে ভারতের সময়সূচি:
**ভারত বনাম থাইল্যান্ড - ৩০ আগস্ট
**ভারত বনাম হংকং - ৩ সেপ্টেম্বর
**ভারত বনাম পাকিস্তান - ৫ সেপ্টেম্বর
**সেমিফাইনাল ১: ১০ সেপ্টেম্বর
**সেমিফাইনাল ২: ১১ সেপ্টেম্বর
ফাইনাল: ১৩ সেপ্টেম্বর।
