West Bengal

1 hour ago

Khudiram Bose: ‘সিলেবাসের চার লাইনে ক্ষুদিরামকে বেঁধে রাখা অনুচিত’, মৃত্যুবার্ষিকীতে বড় ঘোষণা শুভেন্দুর

Chief Minister pays tribute to revolutionary Khudiram Bose
Chief Minister pays tribute to revolutionary Khudiram Bose

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  ব্রিটিশবিরোধী স্বাধীনতা আন্দোলনের অন্যতম কনিষ্ঠ বিপ্লবী শহিদ ক্ষুদিরাম বসুর আত্মবলিদানের দিন তাঁর বীরত্ব ও সংগ্রামের ইতিহাস স্মরণ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার কেশপুরের মোহবনিতে ক্ষুদিরামের জন্মভিটেতে গিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। সকালে প্রতিকূল আবহাওয়ার জেরে মুখ্যমন্ত্রীর কপ্টার জরুরি অবতরণ করায় সফরসূচিতে সাময়িক ছন্দপতন ঘটে। তবে পরিস্থিতি সামলে দুপুরেই সড়কপথে কেশপুরে পৌঁছে যান মুখ্যমন্ত্রী। ক্ষুদিরামের আত্মত্যাগের কথা স্মরণ করে তাঁর জন্মভিটের সংরক্ষণ ও সংস্কার নিয়ে একাধিক পরিকল্পনার কথা ঘোষণা করেন তিনি। মোহবনিতে ক্ষুদিরামের বাসভবনকে কেন্দ্র করে তৈরি করা হবে একটি সংগ্রহশালা ও গ্যালারি। দর্শনার্থীদের জন্য থাকবে লেজার শোয়ের ব্যবস্থাও। পাশাপাশি ক্ষুদিরাম বসু এবং পূর্ব মেদিনীপুরের স্বাধীনতা আন্দোলন নিয়ে গবেষণা করতে আগ্রহীদের জন্য থাকার ব্যবস্থাও করা হবে বলে জানান মুখ্যমন্ত্রী। 

রাজ্যে পালাবদলের পর এবারই প্রথম ১১ আগস্ট, শহিদ ক্ষুদিরামের মৃত্যুদিন এভাবে পালন করা হচ্ছে।মঙ্গলবার তাঁর বাসভবনে গিয়ে একগুচ্ছ সংস্কারমূলক পরিকল্পনা ঘোষণার পাশাপাশি  মুখ্যমন্ত্রী মনে করিয়ে দেন, এমন মহান জীবন পাঠে আরও জোর দিয়ে উদ্বুদ্ধ করতে হবে আজকের প্রজন্মকে। মুখ্যমন্ত্রীর কথায়, ‘‘সিলেবাসের ৪ লাইনে আটকে রাখা হয়েছে ক্ষুদিরামকে। তা করলে হবে না। স্কুল থেকে বিশ্ববিদ্যালয় স্তরে তাঁর ইতিহাস ছড়িয়ে দিতে হবে। এর জন্য আমি শিক্ষাদপ্তরের কাছে আবেদন জানাচ্ছি।”

You might also like!