Breaking News
 
CM Suvendu Adhikari: বাম-তৃণমূলকে একসঙ্গে নিশানা, ‘অমৃতকালের’ বাংলায় বিনিয়োগের ডাক শুভেন্দুর CM Suvendu Adhikari: এলিয়ট পার্কের প্রাকৃতিক সৌন্দর্য জনগণের জন্য উন্মুক্ত করে দিল পুরসভা, খুশি মুখ্যমন্ত্রী শুভেন্দু Cockroach Janata Party: ককরোচ জনতা পার্টির বিক্ষোভে নাবালিকা! অভিজিৎ-সৌরভদের বিরুদ্ধে পকসো আইনে অভিযোগের আর্জি Sharadwat Mukherjee: প্রসূতি ওয়ার্ডে ব্রেস্ট ফিডিং কর্নার, রক্ত পাচার রুখতেও কড়া নজরদারি—কঠোর অবস্থান স্বাস্থ্যমন্ত্রীর Supreme Court Order: আদালতের খবর প্রকাশে বাধা নেই, তবে অডিও-ভিডিও ক্লিপে নিষেধাজ্ঞা, সংবাদমাধ্যমকে স্পষ্ট বার্তা সুপ্রিম কোর্টের Nadia Zilla Parishad: তৃণমূলের ‘বিবেক ভোটে’ বড় চমক! মাত্র ৬ সদস্য নিয়েই নদিয়া জেলা পরিষদ দখলে বিজেপি

 

Entertainment

42 minutes ago

Ranbir Row: ‘রাম’ বিতর্কে নতুন মোড়! পুরনো গোমাংস মন্তব্য টেনে রণবীর কাপুরকে বয়কটের ডাক অভিনেত্রীর

Nikita Rawal takes aim at Ramayana casting
Nikita Rawal takes aim at Ramayana casting

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:   রণবীর কাপুর অভিনীত ‘রামায়ণ’ ঘোষণা হওয়ার পর থেকেই তাঁকে ঘিরে বিতর্ক যেন থামার নাম নিচ্ছে না। পরিচালক নীতেশ তিওয়ারীর বহু প্রতীক্ষিত এই ছবিতে ভগবান রামের চরিত্রে রণবীরকে দেখে শুরু থেকেই নানা মহলে প্রশ্ন উঠেছে। কেউ তাঁর লুক নিয়ে আপত্তি তুলেছেন, আবার কেউ অতীতের একটি মন্তব্যকে সামনে এনে তাঁকে এই চরিত্রের জন্য অনুপযুক্ত বলেও দাবি করেছেন। সম্প্রতি ছবির প্রথম ঝলক প্রকাশের পর সেই বিতর্ক আরও নতুন করে সাড়া ফেলেছে। এই আবহেই রণবীর কাপুরকে নিয়ে কড়া মন্তব্য করেছেন বলিউড অভিনেত্রী নিকিতা রাওয়াল। একটি পডকাস্টে তিনি বলেন, “যে ব্যক্তি প্রকাশ্যে ‘আমি গরুর মাংস খাই’ বলে লক্ষ লক্ষ মানুষের অনুভূতিতে আঘাত করেছেন, তিনি আবার ভগবান রামের ভূমিকায় অভিনয় করছেন। ওঁর উদ্দেশে আমাদের কী বার্তা দেওয়া উচিত? আমি মনে করি রণবীরকে বয়কট করা উচিত। আর আমি এই #BoycottRanbirKapour প্রচারাভিযানটা চালিয়েও যাব।” 

নিকিতার বক্তব্য, “এই চরিত্রে অভিনয় করার পর, সামান্য হলেও, রণবীরের যদি মনে হয় যে তিনি ভুল করেছেন, তাহলে অবশ্যই যাঁদের ভাবাবেগে তিনি আঘাত করেছেন, তাদের কাছে ক্ষমা চাওয়া উচিত। বলা উচিত- ‘আমি ভুল করেছি।’ আমরা সকলেই ক্ষমাশীল। ভারত অন্তত সেই মতাদর্শেই বিশ্বাসী। যারা মন থেকে ক্ষমা চান, আমরা তাঁদের ক্ষমা করে দিই। তাই রণবীরকে বলছি, নিজে থেকে ক্ষমা চান। নইলে জনসাধারণ আপনাকে ক্ষমা করবে না। আমার মতে, আপনার ব্যক্তিগত চরিত্র যেমন, সেটা রামের চরিত্রে অভিনয় করার মতো নয়।” 


নিকিতার এই মন্তব্য প্রকাশ্যে আসতেই সামাজিক মাধ্যমে শুরু হয়েছে তুমুল বিতর্ক। একদিকে অনেকেই তাঁর বক্তব্যকে সমর্থন করেছেন, অন্যদিকে রণবীর কাপুরের অনুরাগীরা অভিনেত্রীর সমালোচনায় সরব হয়েছেন। তাঁদের প্রশ্ন, একজন অভিনেতার ব্যক্তিগত খাদ্যাভ্যাস বা বহু পুরনো মন্তব্যকে কেন্দ্র করে তাঁর অভিনয় দক্ষতার বিচার করা কতটা যুক্তিযুক্ত? একই সঙ্গে নিকিতার চলচ্চিত্রজীবন নিয়েও কটাক্ষ করতে দেখা গেছে নেটিজেনদের একাংশকে। উল্লেখ্য, নীতেশ তিওয়ারীর ‘রামায়ণ’ বলিউডের অন্যতম বড় বাজেটের প্রজেক্ট। ছবিতে রণবীর কাপুরের পাশাপাশি একাধিক তারকাকে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে। ফলে মুক্তির আগেই ছবিকে ঘিরে যে আলোচনা ও বিতর্ক তৈরি হয়েছে, তা আগামী দিনে আরও বাড়বে বলেই মনে করছেন চলচ্চিত্র মহলের একাংশ।

You might also like!