Breaking News

 

KING: এক হাতে বন্দুক, ঠোঁটে গোলাপ! ‘কিং’-এর নতুন লুকে মুগ্ধ ভক্তরা, ভাইরাল ঝলক

Shah Rukh Khan Drop New KING Poster
Shah Rukh Khan Drop New KING Poster

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: কোভিড পরবর্তী সময়ে ২০২৩ সালে একাই যেন হিন্দি ছবির বক্স অফিসে নতুন প্রাণ ফিরিয়ে দিয়েছিলেন শাহরুখ খান। তাঁর ‘বাদশাহি’ দাপটে একের পর এক সাফল্য পেয়েছিল বলিউড, আর প্রতিযোগিতার ময়দানে চাপে পড়েছিল দক্ষিণী ছবির বাজারও। সেই সাফল্যের প্রায় তিন বছর পর বড়দিনে ফের বড় পর্দায় ‘কিং’-এর আগমনের ঘোষণা ঘিরে উত্তেজনা ছড়িয়েছিল অনুরাগীদের মধ্যে। ২০২৬-এর শীতকালীন বক্স অফিসে ঝড় তোলার ইঙ্গিত মিলেছিল আগেই। এবার মঙ্গলবার সকালে প্রকাশ্যে এল ছবির নতুন পোস্টার। হাতে বন্দুক, ঠোঁটে গোলাপ, বোতাম খোলা শার্টে একেবারে ‘কিলার’ লুকে ধরা দিলেন বলিউড বাদশা। শাহরুখের এই নতুন অবতার ঘিরে অনুরাগীদের উন্মাদনা যে আরও বাড়বে, তা বলাই যায়। 

বয়স যেন নিছক সংখ্যা, ষাট বছর বয়সি অভিনেতার এমন পেটানো চেহারা, রাফ অ্যান্ড টাফ লুক মঙ্গলের সকালে শাহরুখ ভক্তদের কাছে বিরাট প্রাপ্তি তা বলাই বাহুল্য়। শাহরুখের এহেন সারপ্রাইজে একেবারে কুপোকাত অনুরাগীরা। ‘কিং’ এর নতুন পোস্টার ঘিরে উত্তাল নেটদুনিয়া। ঝড় উঠেছে হিন্দি ছবির দর্শকের হৃদয়ে। ‘কিং’ শাহরুখ নিজের ইনস্টা হ্যান্ডলে ছবির নতুন লুক শেয়ার করতেই ভালোবাসা আর শুভেচ্ছার বন্য়া। নতুন লুক নিয়ে অনুরাগীদের মধ্যে ব্যাপক উন্মাদনা। উত্তেজনা উসকে পোস্টের ক্যাপশনে শাহরুখ লিখেছেন, ‘আজ ফির ইয়াদ আয়া…কাতিল নেহি… আশিক হুঁ।’ পর্দায় ‘রোমিও’ শাহরুখকে দেখতেই তো অভ্যস্ত দর্শক। কিন্তু, সাম্প্রতিক সময়ে নিজেকে ভেঙেচুরে অ্যাকশন হিরো অবতারে দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছেন শাহরুখ। ‘পাঠান’, ‘জওয়ান’-এর মতো ছবিগুলোতে শাহরুখের ধুঁয়াধার অ্যাকশন দেখে ‘জাবরা’ ফ্যানেরা যেন বুক চিড়ে প্রিয় নায়কের সেই দৃশ্য হৃদয়ে গেঁথে রেখেছেন! 

‘কিং’-এর নতুন পোস্টারে এক ভক্ত লিখেছেন, ‘আশিক ফিরে এসেছে রাজত্ব করতে’। ‘ফ্যাবুলাস লাইভস অফ বলিউড ওয়াইভস’-এর মাধ্যমে জনপ্রিয়তা পাওয়া শালিনী পাসিও শাহরুখের নতুন লুকে মন্ত্রমুগ্ধ হয়ে লিখেছেন, ‘ওয়াও! অসাধারণ! এবার শো টাইম!’ ‘কিং’-এর ঘোষণার পর থেকেই ৪০০ কোটি বাজেটের এই অ্যাকশনধর্মী ছবি ঘিরে সিনেপ্রেমীদের উন্মাদনা তুঙ্গে। কয়েক মাস আগে ছবি মুক্তির দিন ঘোষণা করে অ্যাকশন হিরো অবতারে শাহরুখের ঝলক প্রকাশ্যে এনে প্রযোজনা সংস্থা লিখেছিল, ‘এমন এক গর্জন, যা পুরো রাজত্বকে কাঁপিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। ‘কিং’ আসছে ২০২৬ সালের ২৪ ডিসেম্বর।’ একের পর এক চমকের উন্মোচনে বক্স অফিস ‘কিং’-এর গর্জনে গমগম করবে তা বলার অপেক্ষাই রাখে না।


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…