Breaking News
 
Jitendra Tiwari: পাণ্ডবেশ্বরে বিনিয়োগের ঢল? প্রথম দিনেই ১ হাজার কোটি, ‘কর্মসংস্থান বাড়বে’, দাবি বিধায়কের Calcutta High Court Former Judge: বেহাল রাস্তার জেরে নিত্য যাতায়াতে সমস্যা, ট্রাইব্যুনালের দায়িত্ব থেকে অব্যাহতি চাইলেন অবসরপ্রাপ্ত বিচারপতি UP Rajya Sabha Polls: রিলায়েন্সের শীর্ষকর্তাকেই প্রার্থী! রাজ্যসভা ভোটে অখিলেশের বড় চমক, উত্তরপ্রদেশে নতুন সমীকরণ TMC Faction's Plea Dismissed: ‘সুপ্রিম’ ধাক্কা কালীঘাট তৃণমূলের, ৪ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজই, বহাল হাই কোর্টের নির্দেশ Dilip Ghosh: ‘ক্ষমতার অপব্যবহার করলে ফল পেতেই হবে’, অনুব্রতকে ঘিরে মন্তব্য দিলীপের PM Modi Hails Pilot: ‘৯/১১-র কায়দায় হামলা রুখেছে ভারতীয়’, বীর পাইলট স্মিত মচ্ছারের প্রশংসায় মোদি

 

Country

1 month ago

Weather Forecast for Uttarakhand: উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগে ভারী বৃষ্টি, বিপদসীমার ওপরে অলকানন্দার জলস্তর

Heavy Rain Batters Uttarakhand
Heavy Rain Batters Uttarakhand

 

রুদ্রপ্রয়াগ, ৬ আগস্ট : ভারী বৃষ্টি হয়েই চলেছে উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগে। টানা বৃষ্টিতে বিপদসীমার ওপর দিয়ে বইছে অলকানন্দা নদীর জলস্তর। ইতিমধ্যেই প্লাবিত হয়েছে নিচু এলাকা। সতর্ক রয়েছে প্রশাসন। এমতাবস্থায় আবহাওয়া দফতরের পক্ষ থেকে আগামী কয়েকদিনও ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে।

এদিকে, প্রবল বৃষ্টির মধ্যেই উত্তরাখণ্ডের চামোলিতে বদ্রীনাথ হাইওয়ের ওপর ভূমিধসের ঘটনা ঘটেছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, বদ্রীনাথ জাতীয় সড়কের হেলাং ও আমসৌদ এলাকায় ভূমিধসের কারণে নারায়ণবাগার-কর্ণপ্রয়াগ প্রধান সড়কটি সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। উত্তরাখণ্ডের হরিদ্বারেও বৃহস্পতিবার সকালে মুষলধারে বৃষ্টি হয়। এর ফলে নানা স্থান জলমগ্ন হয়ে পড়ে।

রুদ্রপ্রয়াগ জেলায় টানা বৃষ্টির ফলে শুধু অলকানন্দা নয়, মন্দাকিনি নদীর জলস্তরও বৃদ্ধি পেয়েছে। ডিডিএমও নন্দন সিং রাজওয়ার বলেন, "আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, চামোলি ও কেদারনাথের মতো হিমালয়ের উচ্চ পার্বত্য অঞ্চলে ভারী বৃষ্টিপাত হয়েছে, যার প্রভাব পড়েছে রুদ্রপ্রয়াগের নদীগুলোর ওপর—বিশেষ করে মন্দাকিনি নদীতে। বর্তমানে মন্দাকিনি নদীর জলস্তর সতর্কতার সীমার নিচেই রয়েছে; তবে জলস্তর যদি অত্যধিক বেড়ে সতর্কতার সীমা অতিক্রম করে, তবে স্থানীয় পৌর কর্তৃপক্ষ, পুলিশ এবং দুর্যোগ ব্যবস্থাপনা দলগুলি জনসাধারণকে সতর্ক করবে এবং নদীর তীরবর্তী এলাকা এড়িয়ে চলার জন্য কঠোর নির্দেশ জারি করবে।"

You might also like!